শিরোনাম

ভোলা সদর ও দৌলতখানের নদী থেকে বিপুল পরিমান অবৈধ জাল জব্দ

 

স্টাফ রিপোর্টারঃ

ভোলা জেলার সদর উপজেলা ও দৌলতখান উপজেলাধীন মেঘনা নদীর বিভিন্ন এলাকায় অবৈধভাবে মৎস্য আহরণকারীদের বিরুদ্ধে একটি অভিযান চালায় মৎস্য বিভাগ। রবিবার(২৬ জানুয়ারি) পরিচালিত অভিযানে নেতৃত্ব প্রদান করেন দৌলতখান উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ মাহফুজুল হাসনাইন।

সকাল ৮.০০ টা থেকে বিকাল ৩ টা পর্যন্ত চলা অভিযান সম্পর্কে হাসনাইন বলেন, “ইলিশ প্রকল্পের প্রকল্প পরিচালক মোল্লা এমদাদুল্লাহ মহোদয়ের পরামর্শে এবং ভোলা জেলার সম্মানিত জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব স্যার এর দিক নির্দেশনায় আমরা ভোলা জেলার সদর ও দৌলতখান উপজেলাধীন মেঘনা নদীর বিভিন্ন চরে অবৈধভাবে মৎস্য আহরণকারীদের বিরুদ্ধে একটি অভিযান পরিচালনা করি।

অভিযানে আমরা বিপুল পরিমান অবৈধ চরঘেরা জাল,ঘন ফাঁসের পাইজাল,কারেন্ট জাল ও নদী দখলকারী খুঁটি জব্দ করতে সক্ষম হই এবং জব্দকৃত জালগুলো পুড়িয়ে ধ্বংস করার সাথে সাথে খুটিগুলো বিনষ্ট করি। এ সময় আইন শৃঙ্খলায় আমাদেরকে সার্বিক সহযোগিতা করেছেন কোস্টগার্ড দক্ষিন জোন, বিসিজির একটি টিম”।

ফেসবুকে লাইক দিন