ভোলায়’এনএসআই’এর মিথ্যা পরিচয়দানকারী এক যুবক আটক

স্টাফ রিপোর্টারঃ
ভোলায় গোয়েন্দা সংস্থা ন্যাশনাল সিকিউরিটি ইন্টেলিজেন্স(এনএসআই)এর মিথ্যা সদস্য পরিচয়দানকারী এক যুবককে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে আটক করে ভোলা সদর থানা পুলিশ।
সোমবার(২৪ ফেব্রুয়ারি’২৫) বিকাল প্রায় ৫ টায় এ বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে ভোলা জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম) আছাদুজ্জামান বলেন,”ভোলা সদর উপজেলার বাপ্তা বাসস্ট্যান্ড থেকে এস আই ফয়জুল হক এর নেতৃত্বে একদল টহল পুলিশ একটি অভিযান পরিচালনা করে ভূঁয়া এনএসআই সদস্য পরিচয়দানকারী এক যুবককে আটক করতে সক্ষম হয়।
আটককৃত যুবকের নাম জয় চন্দ্র দে(২৬)। তিনি ভোলা সদর উপজেলাধীন বাপ্তা ইউনিয়নের ৫ নং ওয়ার্ডস্থ দফাদার বাড়ির বাসিন্দা মৃত হারাধন চন্দ্র দে ও সুজলা রানী দে দম্পত্তির ছেলে বলে জানা যায়।
আছাদুজ্জামান আরো বলেন, আটককৃত যুবক এন এস আই সদস্য পরিচয় দিয়ে বিভিন্ন সময় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি দেয়ার কথা বলে প্রতারনা করে আসছে বলে অভিযোগ পাওয়া যায়।
তারই ধারাবাহিকতায় ভোলা শহরের কাঁচা বাজার গলিস্থ মক্কা কমপ্লেক্সে বসবাসকারী জনৈক সেলিম মৃধার কাছ থেকে চাকরি দেয়ার মিথ্যা আশ্বাস দিয়ে ১লক্ষ ২৫ হাজার টাকা হাতিয়ে নিয়েছে বলে অভিযোগ করেন সেলিম।

এ নিয়ে তার সাথে জটলা সৃষ্টি হলে টহলরত পুলিশ প্রথমে অভিযুক্ত যুবককে হেফাজতে নিয়ে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর প্রতারনার বিষয়টা প্রকাশ পায়।
পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সদ্য পদোন্নতি পাওয়া এসপি আছাদ বলেন, “দৃত প্রতারক জয় কতদিন পর্যন্ত প্রতারনার সাথে জড়িত আছে এবং তার সাথে আর কেউ জড়িত আছে কিনা তা যাচাইয়ের জন্য আমরা তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতের অনুমতি চাইবো।
এখন তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে”।
