ভোলায় হত্যা চেষ্টা মামলার পলাতক আসামী র্যাবের হাতে আটক

এ.সি.ডি অর্জুন
ভোলা জেলার সদর উপজেলাধীন পরানগঞ্জ বাজার এলাকা থেকে দৌলতখান থানার আলোচিত হত্যা চেষ্টা মামলার প্রধান আসামীকে গ্রেফতার করে র্যাব।
মঙ্গলবার(৪ মার্চ’২৫)র্যাব-৮,সিপিএসসি,ভোলা ক্যাম্প কর্তৃক জানানো হয় যে,র্যাব একটি বিশেষ অভিযান পরিচালনা করে ভোলা জেলার দৌলতখান থানার মামলা নং-০৬,তারিখ-১৬/০২/২০২৫ ইং,ধারা-১৪৩/৪৪৭/৪৪৮/৩২৩/৩২৪/৩২৫/৩২৬/৩০৭/৩৭৯/৩৮০/৩৫৪/৪২৭/৫০৬(২)পেনাল কোড এর এজাহারনামীয় ০১নং (ঘটনার নেতৃত্বদানকারী)পলাতক আসামী মোঃ জিয়ারুল (২৫)কে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃত জিয়ারুল দৌলতখান থানাধিন মদনপুর ইউনিয়নের ১নং ওয়ার্ডের বাসিন্দা নাজির মাঝির ছেলে। তাকে ভোলা সদর থানাধীন পরানগঞ্জ বাজার হতে ০৪/০৩/২০২৫ তারিখ ১৫:৪০ ঘটিকার সময় সুস্থ অবস্থায় গ্রেফতার করা হয়।
প্রকাশ থাকে যে,উল্লেখিত মামলার তদন্তকারী কর্মকর্তা মামলার ঘটনায় জড়িত আসামীদের গ্রেফতারের জন্য র্যাব ক্যাম্প,ভোলা এর নিকট অধিযাচনপত্র প্রদান করলে র্যাব ক্যাম্প, ভোলার র্যাব সদস্যরা ঘটনার সহিত জড়িত এজাহারনামীয় ০১নং আসামীর অবস্থান সনাক্তপূর্বক তাকে গ্রেফতার করেন।
উক্ত আসামীকে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের নিমিত্তে দৌলতখান থানায় হস্তান্তর করা হয়েছে”।
