ভোলায় অবৈধ ৫ ইটভাটাকে ২৫ লক্ষ টাকা জরিমানাসহ ভেঙ্গে দিল পরিবেশ অধিদপ্তর

এ.সি.ডি.অর্জুন
ভোলা জেলার সদর উপজেলাধিন বিভিন্ন এলাকায় অবস্থিত অবৈধ ইট ভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর।
মঙ্গলবার(৪ মার্চ’২৫)পরিচালিত অভিযানে মোবাইল কোর্ট বা ভ্রাম্যমান আদালতের নেত্রিত্ব প্রদান করেন বাংলাদেশ পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তর,ঢাকা থেকে আগত মনিটরিং এন্ড এফোর্সমেন্ট উইং এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল-মামুন।

পরিবেশ অধিদপ্তর,ভোলা জেলা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্ট ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ)আইন,২০১৩(সংশোধিত ২০১৯)এর ধারা ৫ ও ৬ লংঘন করার অপরাধে উক্ত আইনের ১৫ ধারা মোতাবেক,
পশ্চিম ইলিশা ইউনিয়নে অস্থিত মেসার্স রুপালী ব্রিকস কে নগদ ৫ লক্ষ টাকা,একই এলাকায় অবস্থিত আব্দুল খালেক এর মালিকানাধিন মেসার্স ফাইভ স্টার ব্রিকস কে নগদ ৫ লক্ষ টাকা,চর জাঙ্গালিয়ায় অবস্থিত মেসার্স পান্না ব্রিকস কে নগদ ৫ লক্ষ টাকা,পশ্চিম চরপাতায় অবস্থিত মোঃ নাইম এর মালিকানাধীন মেসার্স বাঘা ব্রিকস কে নগদ ৫ লক্ষ টাকা ও ভেলুমিয়া ইউনিয়নের গাছালির মোড়ে অবস্থিত মেসার্স গাজী ব্রিকস কে নগদ ৫ লক্ষ টাকা অর্থ দন্ড প্রদান করেন।

পরিবেশ অধিদপ্তর,ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ তোতা মিয়া এর প্রসিকিউশনে পরিচালিত মোবাইল কোর্ট অভিযানে দন্ড প্রাপ্ত সকল ব্রিকসের স-মিল ধংস,ট্রাক্টরের কাঁচা ইট ধংস এবং ফায়ার সার্ভিসের পাম্প মেশিন দ্বারা ইটভাটার আগুন নিভিয়ে দিয়ে সকল কাঁচা ইট ধংস করা হয়।
এ সময় মেসার্স সাইমুন ব্রিকস ও মেসার্স প্রাইম ব্রিকস এর কার্যক্রম বন্ধ রাখারও নির্দেশনা প্রদান করেন ম্যাজিস্ট্রেট।
সকাল ৯ টা থেকে বিকাল ৫ টা পর্যন্ত চলা অভিযানে আইন শৃঙ্খলা রক্ষার কাজে সার্বিক সহযোগিতা করেন ভোলা জেলায় কর্মরত পুলিশেরর একটি দল,কোস্ট গার্ডের একটি দল ও ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স বাহিনীর একটি দল এবং পরিবেশ অধিদপ্তর,ভোলা জেলা কার্যালয়ের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
উল্লেখ্য রুপালী ব্রিকসের ম্যানেজার মোঃ ফারুক,পান্না ব্রিকসের ম্যানেজার মোঃ শহিদুল ইসলাম ও গাজী ব্রিকসের প্রতিনিধি আবুল কাশেম সহ অভিযুক্ত সকল ইটভাটার কতৃপক্ষ এ সময় উপস্থিত ছিলেন।

