শিরোনাম

দৌলতখানের হত্যা চেষ্টা মামলার পলাতক আসামী ভোলায় র‍্যাবের হাতে গ্রেফতার

 

স্টাফ রিপোর্টার 

ভোলা জেলার সদর থানা এলাকা হতে দৌলতখান থানার আলোচিত কাটা রক্তাক্ত জখম পূর্বক হত্যার চেষ্টা করতঃ নগদ টাকা ছিনিয়ে নেওয়া মামলার এজাহারনামীয় একমাত্র পলাতক আসামীকে গ্রেফতার করে র‍্যাব।

বুধবার(৫ মার্চ)র‍্যাব-৮,সিপিএসসি,ভোলা ক্যাম্প কর্তৃক জানানো হয় যে,”ভোলা জেলার দৌলতখান থানার মামলা নং-০৮,তারিখ-১৪/০১/২০২৫ ইং,ধারা- ৩২৩/৩২৪/৩২৬/ ৩০৭/৩৭৯/৫০৬(২)পেনাল কোড এর এজাহারনামীয় একমাত্র পলাতক আসামী মোঃ রাজিব(৩০)কে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত রাজিব দৌলতখান উপজেলাধিন চরপাতা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বাসিন্দা মোঃ শাহজাহান মাঝির ছেলে। তাকে ভোলা সদর উপজেলাধিন খেয়াঘাটে অবস্থানরত কর্ণফুলী-০৯ নামক লঞ্চ থেকে ০৫/০৩/২০২৫ তারিখ ০৬:৫৫ ঘটিকার সময় সুস্থ অবস্থায় গ্রেফতার করা হয়।

প্রকাশ থাকে যে,উল্লেখিত মামলার তদন্তকারী কর্মকর্তা মামলার ঘটনায় জড়িত একমাত্র আসামী মোঃ রাজিব (৩০)কে গ্রেফতারের জন্য র‍্যাব ক্যাম্প,ভোলা এর নিকট অধিযাচনপত্র প্রদান করলে র‍্যাব ক্যাম্প,ভোলার র‍্যাব সদস্যরা ঘটনার সহিত জড়িত এজাহারনামীয় উল্লেখিত আসামীর অবস্থান সনাক্তপূর্বক তাকে গ্রেফতার করেন।

র‍্যাব আরো জানায় যে,ধৃত আসামী রাজিব এর বিরুদ্ধে উল্লেখিত মামলা ছাড়াও ভোলা সদর থানা এবং দৌলতখান থানায় আরো ০৩ টি পৃথক মামলা বিজ্ঞ আদালতে বিচারাধীন আছে।

উক্ত আসামীকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দৌলতখান থানায় হস্তান্তর করা হয়েছে”।

ফেসবুকে লাইক দিন