ভোলায় ৩কেজি গাঁজাসহ মাদক কারবারি স্বামী-স্ত্রী আটক

এ.সি.ডি অর্জুন
ভোলা সদর উপজেলাধিন আলীনগর ইউনিয়ন থেকে মাদক কারবারি ২ স্বামী-স্ত্রীকে আটক করলো মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,ভোলা জেলা কার্যালয়ের একটি টিম।
শুক্রবার(৭ মার্চ’২৫) মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,ভোলা জেলা কার্যালয় থেকে জানানো হয় যে,”ভোলা সদর উপজেলাধিন আলীনগর ইউনিয়নের নিজ বাড়িতে স্বামী-স্ত্রী দীর্ঘদিন যাবত যোগসাযোশ করে মাদকদ্রব্য(গাঁজা) বিক্রি করে আসছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার(৬ মার্চ) মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,ভোলা জেলা কার্যালয় এর সহকারী পরিচালক এইচ এম মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করা হয়।
রাত ৯টা থেকে সারে ৯ টা পর্যন্ত চলা অভিযানে প্রথমে মাদক কারবারী মোঃ রুবেল(৩২) কে হাতেনাতে আটক করার পর তার নিজ বসতঘরে তল্লাশী করে ০৩(তিন)কেজি গাজাঁ সহ তার স্ত্রী রুবি বেগম(৩৯)কে আটক করতে স্বক্ষম হয় মাদক নিয়ন্ত্রণ টিম। এ সময় তাদের সাথে থাকা ১টি মোবাইল ফোন জব্দ করা হয়।
আরো জানানো হয় যে,ধৃত আসামীদের বিরুদ্ধে জব্দকৃত আলামতসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী যথাযথ আইনী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে”।
উল্লেখ্য আটক মাদক কারবারী রুবেল আলীনগর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডস্থ সাচিয়া দর্জি বাড়ির বাসিন্দা মোঃ সিরাজ ও নাছিমা বেগমের ছেলে এবং ধৃত নারী মাদক কারবারী রুবি একই এলাকার বাসিন্দা মোঃ তারা মিয়া ও মরিয়ম বেগমের মেয়ে।
