শিরোনাম

ভোলায় সাংবাদিকের উপর হামলা মামলার প্রধান ৩ আসামী র‍্যাবের হাতে আটক

 

স্টাফ রিপোর্টার

ভোলায় সাংবাদিকদের উপর হামলাকারী আলোচিত ও পলাতক প্রধান ৩ জনকে গ্রেফতার করলো র‍্যাব। শনিবার(৮ মার্চ’২৫) র‍্যাব-৮ বরিশাল আওতাধিন ভোলা জেলা ক্যাম্প থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় যে,

গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-৮ এর ভোলা জেলা ক্যাম্পের একটি আভিযানিক টহল দল ভোলায় সাংবাদিকদের উপর হামলা মামলার প্রধান ৩ আসামীকে গ্রেফতার করেছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় যে,র‍্যাবের ভোলা জেলা কমান্ডার লেঃ মোঃ শাহরিয়ার রিফাত অভি এর নেতৃত্বে শনিবার(৮ মার্চ) রাত ২.৩০ টায় ভোলা সদর উপজেলাধিন পৌরসভাস্থ চরনোয়াবাদ এলাকায় অবস্থিত কুট্টি কমিশনারের পুরান বাড়ি থেকে মামলার এজাহারভুক্ত ২ নং পলাতক আসামী মোঃ হাবিবুল্লাহ খোকন(৩৫) ও ৪ নং আসামী মোঃ গোলাম রাব্বি শাকিল(৩৮)কে প্রথমে আটক করতে সক্ষম হয় র‍্যাব বাহিনী।

একই রাতে দ্বিতীয়বারের অভিযানে ভোলা সদর উপজেলাধিন চরসামাইয়া ইউনিয়নের ৩ নং ওয়ার্ডস্থ চরছিফলি এলাকায় অবস্থিত বারেক মাসস্টার বাড়ি থেকে রাত ৩.২৫ টায় গ্রেফতার করা হয় মামলার প্রধান ও ১ নং আসামী মোঃ কালিমুল্লা(৫০)কে”।

গ্রেফতাকৃত আসামীদেরকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে এবং বাকী আসামীদের গ্রেফতার অভিযান অব্যাহত আছে বলে জানায় র‍্যাব ভোলা ক্যাম্প।

উল্লেখ্য গত ৪ মার্চ সকালে ভোলা শহরের খালপার রোড এলাকায় একটি ঘর দখলকে কেন্দ্র করে নিজেদের মধ্যে বিরোধের সময় তথ্য সংগ্রহ করতে গেলে দৈনিক ভোলা টাইমস পত্রিকার প্রধান সম্পাদক ও প্রকাশক মোঃ আলী জিন্নাহ রাজিব ও অনলাইন নিউজ পোর্টাল ভোলা প্রকাশের সম্পাদক বিজয় বাইন সহ কয়েকজন সাংবাদিকের উপর অতর্কিত হামলা চালিয়ে আহত করে গ্রেফকারকৃত আসামী ও তাদের দোসররা। হামলার দিনেই ভোলা সদর থানায় সেই ঘটনাকে কেন্দ্র করে একটি মামলা করা হয় ভোলা সদর মডেল থানায়। যার নাম্বার-৮/৪-৩-২০২৫।

এদিকে মাত্র ৪ দিনের মধ্যেই সাংবাদিক নির্যাতনকারী প্রধান ৩ আসামীকে গ্রেফতার করার ফলে র‍্যাব সহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছেন হামলায় আহত সাংবাদিকসহ ভোলায় কর্মরত সকল মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

ফেসবুকে লাইক দিন