ভোলা’র বোরহানউদ্দিনে অবৈধ ইটভাটা এম বি বি ব্রিকসকে ১লক্ষ টাকা জরিমানাসহ বন্ধ করে দিলেন এসিল্যান্ড

বোরহানউদ্দিন প্রতিনিধি
ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার কৃষি জমি রক্ষা ও পরিবেশ সুরক্ষা নিশ্চিতে অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন।
রবিবার(৯মার্চ’২৫)পরিচালিত অভিযানে নেত্রিত্ব প্রদানকারী বোরহানউদ্দিন উপজেলার সহকারী কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান বলেন,”আজ ০৯/০৩/২৫ তারিখ বোরহানউদ্দিন উপজেলায় কৃষি জমি রক্ষা ও পরিবেশ সুরক্ষা নিশ্চিতে দেউলা ইউনিয়নে অবস্থিত একটি অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে বড় মানিকা ইউনিয়নে অস্থিত মেসার্স এম বি বি ব্রিকস নামক অনুমোদনবিহীন একটি ইটভাটা কৃষি জমিতে স্থাপন করে ফসলি জমি ইটের কাচামাল হিসেবে ব্যবহার করার অপরাধে এর ম্যানেজার রুহুল আমিনকে ইট প্রম্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ)আইন,২০১৩ এর সংশ্লিষ্ট ধরায় নগদ ১,০০,০০০(এক লক্ষ) টাকা জরিমানা ও অনাদায়ে ০৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয় এবং ফায়ার সার্ভিসকে ইট ভাঁটাটি বন্ধের নির্দেশ দিলে তারা পানির মাধ্যমে এর চুলা ও কাঁচা ইট ধংস করে এর কার্যক্রম বন্ধ করে দেয়”।
তিনি আরো বলেন “অবৈধ ইট ভাটাটির কোনরুপ বৈধ কাগজপত্র নেই এবং ফসলি জমির মাটি কেটে চলছিলো। এর মালিককে না পাওয়া গেলেও জনৈক জোবায়ের হাসান নামের কোন ব্যক্তি অবৈধ ইটভাঁটাটির মালিক বলে জানা যায়।
দুপুর ২.৩০ টায় পরিচালিত অভিযানে সহযোগিতা করেন বোরহানউদ্দিন থানা পুলিশ ও ফায়ার সার্ভিস,বোরহানউদ্দিন,ভোলা।
জনস্বার্থে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান এসিল্যান্ড”।

