শিরোনাম

ভোলা’র বোরহানউদ্দিনে এএইচটি নামক অবৈধ ইটভাটাকে ৫০ হাজার টাকা জরিমানাসহ বন্ধ করে দিলেন ইউএনও

 

বোরহানউদ্দিন প্রতিনিধি

ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার কৃষি জমি রক্ষা ও পরিবেশ সুরক্ষা নিশ্চিতে অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন।

সোমবার(১০মার্চ’২৫)পরিচালিত অভিযানে নেত্রিত্ব প্রদানকারী বোরহানউদ্দিন উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান উজ্জামান বলেন,”আজ ১০/০৩/২৫ তারিখ বোরহানউদ্দিন উপজেলায় কৃষি জমি রক্ষা ও পরিবেশ সুরক্ষা নিশ্চিতে একটি অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে টবগী ইউনিয়নে অস্থিত মেসার্স এএইচটি ব্রিকস নামক অনুমোদন বিহীন একটি ইটভাটা কৃষি জমিতে স্থাপন করে ফসলি জমি ইটের কাচামাল হিসেবে ব্যবহার করার অপরাধে এর ম্যানেজার মোঃ কামাল উদ্দিন(৪০)কে ইট প্রম্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ)আইন,২০১৩ এর সংশ্লিষ্ট ধারায় নগদ ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয়েছে।

তিনি আরো বলেন “অবৈধ ইট ভাটাটির কোনরুপ বৈধ কাগজপত্র নেই এবং ফসলি জমির মাটি কেটে চলছিলো। অভিযানের সময় এর সত্বাধিকারীকে না পাওয়া গেলেও উপস্থিত ম্যানেজারকে প্রয়োজনীয় বৈধ অনুমোদন পত্র পাওয়ার পূর্ব পর্যন্ত ইটভাঁটাটি বন্ধ রাখার নির্দেশ প্রদান করা হয়েছে।

বিকাল সারে ৩ টা থেকে ৪.৪৫ টা পর্যন্ত পরিচালিত অভিযানে সহযোগিতা করেন বোরহানউদ্দিন থানা পুলিশ ও ফায়ার সার্ভিস,বোরহানউদ্দিন,ভোলা।

জনস্বার্থে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী অফিসার”।

ফেসবুকে লাইক দিন