শিরোনাম

ভোলা’র বোরহানউদ্দিনে ৩ অবৈধ ইটভাটাকে সারে ৬ লক্ষ টাকা অর্থদন্ডসহ বন্ধ করে দিলেন ভ্রাম্যমান আদালত

 

বোরহানউদ্দিন প্রতিনিধি

ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার কৃষি জমি রক্ষা ও পরিবেশ সুরক্ষা নিশ্চিতে অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করে ভোলা জেলা প্রশাসন।

বুধবার(১২মার্চ’২৫)পরিচালিত অভিযান সম্পর্কে বোরহানউদ্দিন উপজেলার সহকারী কমিশনার(ভূমি)ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ মেহেদী হাসান বলেন,”আজ ১২/০৩/২৫ তারিখ বোরহানউদ্দিন উপজেলায় কৃষি জমি রক্ষা ও পরিবেশ সুরক্ষা নিশ্চিতে একটি অবৈধ ইটভাটায় ভ্রাম্যমান আদালত(মোবাইল কোর্ট) পরিচালনা করে ভোলা জেলা প্রশাসন।

ভোলা জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াউল হক এর নেত্রিত্বে পরিচালিত অভিযানে বোরহানউদ্দিন উপজেলায় অবস্থিত মেসার্স পদ্মা ব্রিকস,মেঘনা ব্রিকস,পদ্মা মডার্ন ব্রিকস নামক ০৩টি ইটভাটায় মোবাইল কোর্ট পরিচালনা করে সেগুলো বন্ধ ঘোষণা করা হয় এবং সর্বমোট ৬ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

তিনি আরো জানান যে,মেসার্স পদ্মা ব্রিকস: লাইসেন্স ছাড়া অবৈধভাবে ইটভাটা পরিচালনা করায় এবং কৃষিজমির মাটি ব্যবহার করায় ফায়ার সার্ভিসের সহযোগিতায় চুল্লী নিভিয়ে দেয়া হয় এবং ইটভাটাটি বন্ধের নির্দেশ দেয়া হয়। একইসাথে ৩ লক্ষ টাকা জরিমানা করা হয়।

মেসার্স মেঘনা ব্রিকসঃ লাইসেন্স নবায়ন ছাড়া অবৈধভাবে ইটভাটা পরিচালনা করায় এবং যথাযথ অনুমোদন ছাড়া বিভিন্ন স্থানের মাটি ব্যবহার করে ইট প্রস্তুত করায় ফায়ার সার্ভিসের সহযোগিতায় চুল্লী নিভিয়ে দিয়ে ইটভাটাটি বন্ধের নির্দেশ দেয়া হয় এবং একইসাথে ২.৫ লক্ষ টাকা জরিমানা করা হয়।

মেসার্স পদ্মা মডার্ন ব্রিকসঃ কৃষিজমির মাটি ব্যবহার করায় এবং লাইসেন্স নবায়ন ছাড়া কার্যক্রম পরিচালনা করায় ইটভাটাটি বন্ধের নির্দেশ দেয়া হয় এবং ইটভাটার চুল্লী নিভিয়ে দেয়া হয়। একইসাথে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়েছে”।

অভিযানে সার্বিক সহযোগিতা করেন বোরহানউদ্দিন থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্য বৃন্দ।

ফেসবুকে লাইক দিন