ভোলা’র বোরহানউদ্দিনে ৫শ পিচ ইয়াবাসহ মাদক কারবারী আটক

বোরহানউদ্দিন প্রতিনিধি
ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলাধিন পক্ষিয়া ইউনিয়ন থেকে ৫০০ পিচ ইয়াবা ট্যালেট সহ এক মাদক কারবারীকে আটক করলো মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,ভোলা জেলা কার্যালয়ের একটি টিম।
বুধবার(১২ মার্চ’২৫) মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,ভোলা জেলা কার্যালয় থেকে জানানো হয় যে,”ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলাধিন পক্ষিয়া ইউনিয়নে অবস্থিত নিজের মুদি দোকানের আড়ালে দীর্ঘদিন যাবত ইয়াবা ট্যালেট( মাদকদ্রব্য) বিক্রি করে আসছে এক মুদি দোকানী।এমন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,ভোলা জেলা কার্যালয় এর সহকারী পরিচালক এইচ এম মোস্তাফিজুর রহমান এর নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করে পরিদর্শক আব্দুস সাত্তার ও তার টিম।
রাত ১১টা থেকে সারে ১১ টা পর্যন্ত চলা অভিযানে প্রথমে মাদক কারবারী মোঃ তরিকুল ইসলাম(৩৭) কে হাতেনাতে আটক করার পর তার নিজ দোকানে তল্লাশী করে ৫০০ পিচ ইয়াবা ও ইয়াবা বিক্রিত ২০ হাজার ৫৭০ টাকা জব্দ করতে সক্ষম হয় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ টিম।
আরো জানানো হয় যে,ধৃত আসামীর বিরুদ্ধে জব্দকৃত আলামতসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন,২০১৮ এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী যথাযথ আইনী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে”।
উল্লেখ্য আটক মাদক কারবারী তরিকুল পক্ষিয়া ইউনিয়নের ৫ নং ওয়ার্ডস্থ বাটামারা গ্রামের বাসিন্দা মোঃ আব্দুর সহীদ ও শাহিনুর বেগম এর ছেলে।
