শিরোনাম

ভোলা’র বোরহানউদ্দিনে ৩ অবৈধ ইটভাটাকে ৪ লাখ ৮০ হাজার টাকা জরিমানাসহ বন্ধ করে দিলেন ইউএনও

 

বোরহানউদ্দিন প্রতিনিধি

ভোলা জেলার বোরহানউদ্দিন উপজেলার কৃষি জমি রক্ষা ও পরিবেশ সুরক্ষা নিশ্চিতে অবৈধ ইটভাটায় অভিযান পরিচালনা করে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন।

মঙ্গলবার(১১মার্চ’২৫)পরিচালিত অভিযানে নেত্রিত্ব প্রদানকারী বোরহানউদ্দিন উপজেলার নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ রায়হান উজ্জামান বলেন,”আজ ১১/০৩/২৫ তারিখ বোরহানউদ্দিন উপজেলায় কৃষি জমি রক্ষা ও পরিবেশ সুরক্ষা নিশ্চিতে বিভিন্ন অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে দেউলা ইউনিয়নে অস্থিত মেসার্স আমিন ব্রিকস (এএন) ইটভাটায় কয়লার পরিবর্তে কাঠ পোড়ানো এবং অনুমতি ব্যতীত কৃষিজমির মাটি ব্যবহারের দায়ে সজল আহাম্মেদ(২৬)-কে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধন ২০১৯) এর সংশ্লিষ্ট ধারায় ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা এবং অনুমতি ব্যতীত ইটের কাঁচামাল হিসেবে কৃষিজমির মাটি ব্যবহার করায় রাকিব ব্রিকস এর বেলায়েত হোসেন (৬৫) এবং এফএম ব্রিকস এর আবুল হোসেন (৫৫)-কে ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধন ২০১৯) এর সংশ্লিষ্ট ধরায় যথাক্রমে ১,৮০,০০০/- (এক লক্ষ আশি হাজার) টাকা এবং ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং প্রয়োজনীয় অনুমোদন না নেয়া পর্যন্ত ইটভাটার কার্যক্রম বন্ধ রাখার নির্দেশনা প্রদান করা হয়।

দুপুর ১২ থেকে সারে ৩ টা পর্যন্ত চলা অভিযানে সহযোগিতা করেন বোরহানউদ্দিন থানা পুলিশ ও ফায়ার সার্ভিস,বোরহানউদ্দিনেরর সদস্য বৃন্দ।

জনস্বার্থে বোরহানউদ্দিন উপজেলা প্রশাসন কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান নির্বাহী অফিসার”।

ফেসবুকে লাইক দিন