ভোলা’র দক্ষিন আইচায় চাঞ্চল্যকর হত্যা চেষ্টা মামলার ১আসামী গ্রেফতার

চরফ্যাসন প্রতিনিধি
ভোলা জেলা পুলিশ থেকে জানানো হয় যে, জেলার দক্ষিন আইচা থানার চাঞ্চল্যকর হত্যা চেষ্টা মামলার(মামলা নং-০৩, তাং-০৮/০৩/২০২৫ ইং)ধারা: ১৪৩/৩২৩/৩২৫/৩২৬/৩২৬(এ)/৩০৭/৫০৬ দ: বি: মামলার এজাহার নামীয় ০৬ নং আসামী সাইরুল(৪৫)কে গ্রফতার করে গোয়েন্দা পুলিশ। গ্রেফতার কৃত সাইরুল দক্ষিন আইচার ৩ নং ওয়ার্ডস্থ মাঝের চর এলাকার বাসিন্দা মহসীন পাটোয়ারীর ছেলে।
মঙ্গলবার(১১ মার্চ) রাত ৯ টায় ভোলা জেলার গোয়েন্দা শাখায় কর্মরত এস আই/মো: হানিফের নেতৃত্বে একটি চৌকস টিম দক্ষিন আইচা থানা এলাকা থেকে বিশেষ অভিযানের মাধ্যমে তাকে গ্রেফতার করেন। গ্রেফতারকৃত আসামী বিজ্ঞ আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দী প্রদান করেছে।
উল্লেখ্য যে,গত ০২/০৩/২০২৫ খ্রী: তারিখ ভিকটিম শাহজাহান মিন্টিজ(৪০),পিতা: মৃত সিদ্দিকুর রহমান সিডু,সাং-আর কলমী, ০৪ নং ওয়ার্ড,থানা: দক্ষিন আইচা,জেলা: ভোলাকে চোর সন্দেহ করিয়া তার দুটি চোখ তুলে ফেলে এবং ডান হাতের দুটি আঙ্গুল কেটে ফেলে ও ডান পা ভেঙ্গে ফেলে।
