শিরোনাম

ভোলায় কোস্টগার্ডের যৌথ অভিযানে ৩ দুস্কৃতিকারী আটক

 

নিজেস্ব প্রতিনিধিঃ

আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষে সারা দেশের মতো ভোলা জেলায়ও সক্রিয় ভুমিকা পালনের অংশ হিসেবে মঙ্গলবার(১১ মার্চ’২৫)জেলার সদর উপজেলাধীন ইলিশা ও চরসামাইয়া ইউনিয়নে একটি যৌথ অভিযান পরিচালনা করে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিন জোন বিসিজি,ভোলায় কর্মরত একটি টিম ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর,ভোলার একটি টিম।

রাত ৩ টায় পরিচালিত অভিযান সম্পর্কে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার বিএন এইচ এম এম হারুন অর রশিদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় যে,

“গোপন সংবাদের ভিত্তিতে (১১মার্চ’২৫)ভোলা জেলা সদর উপজেলাধীন ইলিশা ও চরসামাইয়া ইউনিয়নে একটি যৌথ অভিযান পরিচালনার মাধ্যমে মোঃ ইমরান(২৭),মোঃ শহীদ(৪৭),সাগর(২৩) নামক ৩ জন দুস্কৃতিকারীকে ১০ টি দেশীয় অস্ত্র, ৪ পিচ ইয়াবা ট্যাবলেট,১০ গ্রাম গাঁজা ও ১টি মটর সাইকেল সহ আটক করা হয়েছে।

আটককৃত দুস্কৃতিকারীরা সদর উপজেলাধিন ইলিশা ও চরসামাইয়া ইউনিয়নের বাসিন্দা বলে জানা যায়।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় যে,,”পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ধৃত দুস্কৃতিকারীদেরকে জব্দকৃত আলামতসহ ভোলা সদর মডেল থানায় হস্তান্তর করা হয়েছে এবং বাংলাদেশ কোস্ট গার্ড বিসিজি বেইজ ভোলা কর্তৃক এ ধরনের অভিযান অব্যাহত থাকবে”।

ফেসবুকে লাইক দিন