মৎস্য অভিযানের ১৮ তম দিনে ভোলায় মেঘনা নদীতে বিপুল পরিমান অবৈধ জাল জব্দ

এ.সি.ডি.অর্জুন
ভোলায় মেঘনা নদী থেকে ৩০ হাজার মিটার অবৈধ কারেন্ট জাল ও ৪০০টি অবৈধ চরঘেরা জাল জব্দ করা হল মৎস্য বিভাগ ও কোস্টগার্ডের সমন্বয়ে গঠিত যৌথ অভিযানে।
মঙ্গলবার(১৯ মার্চ’২৫) পরিচালিত অভিযান সম্পর্কে ভোলা জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব বলেন,”ভোলা জেলার সদর উপজেলাধিন তুলাতলি এলাকায় অবস্থিত মেঘনা নদী,ভোলা খাল,নাসির মাঝি ঘাট,ইলিশা সংলগ্ন মেঘনা নদীর বিভিন্ন চর থেকে জেলা মৎস্য বিভাগ ও কোস্ট গার্ডের যৌথ অভিযানে ৪০০ টি অবৈধ চরঘেরা জাল জব্দ করা হয়।
একই সময়ে চরঘেরা জাল বসানোর জন্য প্রায় সহস্রাধিক খুঁটি অপসারণ করে অভিযানিক টিম।
অভিযানে কোস্টগার্ডের সাথে মেরিন ফিশারিজ অফিসার মোসাম্মাৎ রুমা এবং ফিস গার্ড মোঃ জাফরসহ মৎস্য বিভাগের স্টাফগণ অংশগ্রহণ করেন। অভিযান শেষে অবৈধ জাল এবং খুঁটি বিধি মোতাবেক জনসমক্ষে পুড়িয়ে বিনষ্ট করা হয়।
অন্যদিকে একইদিনে মনপুরা উপজেলায় উপজেলা মৎস্য কর্মকর্তা কামাল হোসেন এর নেতৃত্বে পরিচালিত অভিযানে চারটি অবৈধ রাক্ষসে বেহুন্দি জাল এবং ৩০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করে পুড়িয়ে বিনষ্ট করে মৎস্য বিভাগ”।
জেলা মৎস্য কর্মকর্তা আরো বলেন,”পহেলা মার্চ’২৫ থেকে ৩০ এপ্রিল’২৫ পর্যন্ত মেঘনা নদীর ৯০ কিলোমিটার এবং তেতুলিয়া নদীর ১০০ কিলোমিটার ইলিশের অভয়াশ্রমে সকল ধরনের মৎস্য আহরণে সরকারের নিষেধাজ্ঞা বলবৎ রয়েছে।
তিনি বলেন,”এই সময়ে কোন অসাধু জেলে যাতে অবৈধভাবে মাছ শিকার করতে না পারে সেজন্য ভোলা জেলা মৎস্য বিভাগ,বাংলাদেশ কোস্টগার্ড,জেলা প্রশাসন এবং পুলিশের সাথে সমন্বয় করে নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে”।

