শিরোনাম

ভেলা’র চরফ্যাশনে মসজিদের ছাদে ধর্ষণ(বলাৎকার) মামলার প্রধান আসামী ‘তালহা’ গ্রেফতার

 

স্টাফ রিপোর্টার

ভোলা জেলার চরফ্যাশন উপজেলার কেন্দ্রীয় খাসমহল মসজিদের ছাদে নিয়ে একটি ছেলে শিশুকে ধর্ষণ(বলাৎকার) মামলার প্রধান ও একমাত্র আসাসীকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতার সম্পর্কে রবিবার(১৬ মার্চ’২৫) অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম) আছাদুজ্জামান বলেন,”গ্রেফতারকৃত আসামী মোঃ তালহা(১৯) গত ১৪ মার্চ২০২৫ তারিখ রাত আনুমানিক ৮.০০টায় চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল মাদ্রাসার ৪র্থ শ্রেনীর ছাত্র এমদাদুল ইসলাম তামজিদ(৯)কে মটর সাইকেলে ঘোরানোর প্রলোভন দেখিয়ে এবং মসজিদের সৌন্দর্য্য দেখার কথা বলে চরফ্যাশন কেন্দ্রীয় খাসমহল জামে মসজিদের তৃতীয় তলার ছাদের সিঁড়ি কোঠায় উঠায়ে ভিকটিম তামজিদকে আদর করার ছলে জোরপূর্বক ধর্ষণ(বলাৎকার) করে এবং শিশু তামজিদ ডাকচিৎকার করলে ধর্ষক তালহা মটর সাইকেল যোগে দ্রুত পালিয়ে যায়।

সদ্য পদোন্নতি প্রাপ্ত এসপি আছাদ আরো বলেন যে, “উক্ত ঘটনার সিসি টিভি ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ভোলা জেলার পুলিশ সুপার মোঃ শরীফুল হক মহোদয়ের নির্দেশক্রমে এবং চরফ্যাশন সার্কেলের সহকারী পুলিশ সুপার এর নেতৃত্বে ও চরফ্যাশন থানার ওসি মোঃ মিজানুর রহমান হাওলাদার ও এসআই(নিরস্ত্র)হারুন অর রশিদ সহ পুলিশের একটি চৌকস টিম আসামীকে ধরার অভিযানে নামে।

চরফ্যাশন পৌরসভার বিভিন্ন পয়েন্টের সিসি টিভি ফুটেজ ও তথ্য প্রযুক্তির সহায়তায় স্থানীয় শরীফ পাড়া এলাকা থেকে ঘটনার ২৪ ঘন্টার মধ্যে আসামী তালহাকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।

এসময় আসামী তালহার ব্যবহৃত মোটর সাইকেলটি ও ১টি পেট্রোলিয়াম জেলি আসামীর কাছ থেকে উদ্ধারপূর্বক আলামত হিসেবে জব্দ করা হয় এবং এ বিষয়ে চরফ্যাশন থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে আসামীর বিরুদ্ধে মামলা রজু করা হয়েছে।(মালা নং-৮, ১৬/০৩/২০২৫)

উল্লেখ্য আসামী তালহা চরফ্যাশন পৌরসভার ৫ নং ওয়ার্ডস্থ নুরু মাস্টার বাড়ির বাসিন্দা মাওলানা মোস্তাকুর রহমান ও সুরমা বেগমের ছেলে এবং আসামী নিজেও একজন মাদ্রাসার ছাত্র বলে জানা যায়।

পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ) সোহান সরকার ও চরফ্যাশন সার্কেলের সহকারী পুলিশ সুপার মেহেদী হাসান সহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাগণ এবং বিভিন্ন মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

ফেসবুকে লাইক দিন