ভোলা’র দৌলতখানে কোস্টগার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ৩ ডাকাত আটক

এ.সি.ডি.অর্জুন
আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষে সারা দেশের মতো ভোলা জেলায়ও সক্রিয় ভুমিকা পালনের অংশ হিসেবে শুক্রবার(২৫ এপ্রিল’২৫)জেলা জেলার দৌলতখান উপজেলাধীন মদনপুর ইউনিয়নে একটি বিশেষ অভিযান পরিচালনা করে বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিন জোন বিসিজি,ভোলায় কর্মরত একটি টিম।
অভিযান সম্পর্কে সকাল সারে ১১ টায় অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার মোঃ সিয়াম-উল-হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশের মাধ্যমে অপারেশন শাখার স্টাফ অফিসার লেঃ কমান্ডার রিফাত আহমেদ বলেন,
“গোপন সংবাদের ভিত্তিতে (২৫ এপ্রিল’২৫)ভোলা জেলার দৌলতখান উপজেলাধীন মদনপুর ইউনিয়নে একটি বিশেষ অভিযান পরিচালনাকালে ৩ জন কুখ্যাত ডাকাতকে আগ্নেয়াস্ত্রসহ আটক করা হয়েছে।
তিনি বলেন,”আটককৃত ডাকাত আলাউদ্দিন(৪৫),জহির উদ্দিন বাবর(৪৮) ও লোকমান(৪২)কে আটক করার সময় তাদের কাছে থাকা ৩ টি দেশীয় আগ্নেয়াস্ত্র,৩ টি দেশীয় অস্ত্র(দা) ৪ রাউন্ড কার্তুজ ও ৯ টি ১ হাজার টাকার জাল নোট জব্দ করা হয়েছে।
রাত ১২ টায় চলা অভিযানে আটককৃত মদনপুর চরের বাসিন্দা এসব সন্ত্রাসীরা দীর্ঘদিন যাবত মদনপুর ইউনিয়নের সাধারণ জনগণকে অস্ত্রের মুখে জিম্মি করে চাঁদাবাজী,সন্ত্রাসীসহ বিভিন্ন অবৈধ কার্যক্রম পরিচালনা করে আসছিল বলে জানায় কোস্টগার্ড।
কোস্টগার্ডের ভোলা জেলা কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে আরো জানানো হয় যে,ধৃত সন্ত্রাসীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন রয়েছে”।
তিনি বলেন,কোস্টগার্ডের আওতাধীন ভোলা জেলাসহ দেশের সকল উপকূলীয় এলাকায় ২৪ ঘন্টা টহল জারির ফলে ডাকাতি,ছিনতাই,চাঁদাবাজি,অপহরনসহ সকল অপরাধ বহুলাংশে হ্রাস পেয়েছে এবং কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে”।
উল্লেখ্য আটককৃত লোকমান মদনপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি মেম্বার এবং আলাউদ্দিন ৬ নং ওয়ার্ডের ইউপি মেম্বার বলে জানা যায়। সংবাদ সম্মেলনের সময় কোস্টগার্ডের সংশ্লিষ্ট কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

