ভোলায় কোস্টগার্ড-পুলিশের যৌথ অভিযানে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী আটক

ভোলা প্রতিনিধিঃ
ভোলায় কোস্টগার্ডের নেতৃত্বাধিন যৌথ অভিযানে আওয়ামী লীগের ৩ জন দুষ্কৃতিকারীকে বিভিন্ন প্রকার দেশীয় অস্ত্রসহ আটক করা হয়েছে বলে জানায় কোস্ট গার্ড।
মঙ্গলবার(৮জুলাই’২৫) সকালে বাংলাদেশ কোস্ট গার্ড,সদর দপ্তর মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার হারুন-অর-রশীদ এর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কোস্টগার্ড,দক্ষিন জোনের আওতাধিন বিসিজি ভোলা জেলা কার্যালয় থেকে এ তথ্য জানানো হয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয় যে,”গোপন সংবাদের ভিত্তিতে ৮ জুলাই ২০২৫ তারিখ মঙ্গলবার রাত ২ টায় কোস্ট গার্ড বেইস ভোলা ও পুলিশের সমন্বয়ে ভোলার সদর থানাধীন চর শামাইয়া ইউনিয়নের বড় চরশামাইয়া ও চরকালী সংলগ্ন এলাকায় একটি যৌথ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ভোলা সদর উপজেলাধিন চরসামাইয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক মোঃ রিয়াজ মাতাব্বর(৫৫),সাংগঠনিক সম্পাদক মোঃ নিজাম মুন্সি(৫২) ও ঢাকা জেলার শের-ই বাংলা থানার স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ উজ্জ্বল হোসেন(৪২)সহ ৩ জন দুষ্কৃতিকারীকে ১টি দেশীয় আগ্নেয়াস্ত্র,২ রাউন্ড তাজা কার্তুজ ও ৫ টি চাইনিজ কুড়ালসহ আটক করা হয়।
আটককৃত দুষ্কৃতিকারীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়,দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ২৪ ঘণ্টা টহল জারি রেখেছে। যার মাধ্যমে কোস্ট গার্ডের আওতাধীন উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেকাংশে উন্নত হয়েছে। কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

