শিরোনাম

ভোলায় কোস্টগার্ডের অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ৮ ডাকাত আটক

 

স্টাফ রিপোর্টার#নিরপেক্ষ

 

আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার লক্ষে সারা দেশের মতো ভোলা জেলায়ও সক্রিয় ভুমিকা পালনের অংশ হিসেবে শুক্র ও শনিবার(২৫ জুলাই’-২৬ জুলাই২৫) ভোলা সদর ও দৌলতখান উপজেলায় একটি বিশেষ অভিযানের মাধ্যমে আগ্নেয়াস্ত্রসহ ৮ ডাকাতকে আটক করলো কোস্টগার্ড।

দুদিন ব্যাপী চলা অভিযান সম্পর্কে রবিবার(২৭ জুলাই) সকালে কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেপ্টেঃ কমান্ডার মোঃ সিযাম উল হক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে কোস্টগার্ড দক্ষিণ জোন,বিসিজি বেজ ভোলা থেকে জানানো হয় যে,

বেশ কিছুদিন যাবত ভোলার দৌলতখান উপজেলার চরবৈরাগী এবং তৎসংলগ্ন চর এলাকায় একটি ডাকাত দল স্থানীয় জনসাধারণ এবং জেলেদের জিম্মি করে চাঁদাবাজি,জমি দখল ও বিভিন্ন অপকর্ম পরিচালনা করে আসছিলো বলে জানা যায়। প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গত ২৫ জুলাই ২০২৫ তারিখ শুক্রবার বিকাল সাড়ে ৫ টায় ভোলার সদর থানাধীন তুলাতুলী ঘাট এলাকায় স্থানীয় জনসাধারণের সহযোগিতায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ১ টি দেশীয় আগ্নেয়াস্ত্র (পিস্তল) সহ ৩ জন ডাকাত কে আটক করা হয়।

পরবর্তীতে আটককৃত ডাকাত সদস্যদের দেওয়া তথ্যানুসারে গত ২৬ জুলাই ২০২৫ তারিখ শনিবার ভোর ৫ টা হতে দুপুর ৩ টা পর্যন্ত দৌলতখান থানাধীন চরবৈরাগী এলাকায় স্থানীয় জনসাধারণের সহযোগিতায় আরও একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে ৭ টি দেশীয় অস্ত্র (৬ টি রামদা, ১ টি ছুরি),২ টি মেটাল স্টিকসহ আরো ৫ জন ডাকাত কে আটক করা হয়।

আটককৃত ডাকাত সদস্য সুজন(৩৫),মোঃ জাকির(৪৮),মোঃ সোহাগ(২৪),মোঃ আল আমিন(৪০),মোঃ শাহ আলী(৬০),মোঃ হানিফ ফরাজী(৬১),মোঃ শামসুদ্দিন(৪৮) ও আব্দুল হক(৫৬) এরা সকলেই ভোলা সদর এবং চরফ্যাশন উপজেলার বাসিন্দা।

পরবর্তীতে জব্দকৃত অস্ত্রসহ আটককৃত ডাকাতদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর ও দৌলতখান থানায় হস্তান্তর করা হয়।

বিজ্ঞপ্তিতে আরো জানানো হয় যে,দেশের আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে বাংলাদেশ কোস্ট গার্ড ভবিষ্যতেও এধরনের অভিযান অব্যাহত রাখবে”।

ফেসবুকে লাইক দিন