শিরোনাম

ভোলায় প্রায় ৪ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারিকে আটক করল কোস্ট গার্ড।

 

নিরপেক্ষঃ

 

সোমবার(১৩ অক্টোবর’২৫) দুপুরে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক স্বাক্ষরিত এক প্রেসবিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় যে,

সোমবার (১৩ অক্টোবর’২৫)গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড বেইস ভোলা কর্তৃক ভোলার সদর থানাধীন ইলিশা লঞ্চঘাট এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

ভোর ৬ টায় চলা অভিযানে উক্ত এলাকায় ১ জন সন্দেহজনক ব্যক্তিকে তল্লাশি করে প্রায় ১ লক্ষ ২০ হাজার টাকা মূল্যের ৪ কেজি গাঁজাসহ আটক করা হয়।

জব্দকৃত গাঁজাসহ মাদক কারবারির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

তিনি আরও বলেন,মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে”।

ফেসবুকে লাইক দিন