শিরোনাম

ভোলায় গাঁজাসহ ১ মাদক কারবারিকে আটক করে কোস্টগার্ড

 

নিরপেক্ষঃ

বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেপঃ মোঃ আবুল কাশেমের বরাত দিয়ে জানানো হয় যে,গোপণ তথ্যের ভিত্তিতে বৃহস্পতিবার(২৩ অক্টোবর’২৫)কোস্টগাড বেইস ভোলা কর্তৃক ভোলার সদর থানাধীন মৌলভীবাজার সংলগ্ন এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

রাত ১ টায় পরিচালিত অভিযানে উক্ত এলাকায় তল্লাশি চালিয়ে ১২ হাজার ৫ শত টাকা মূল্যের ৪২০ গ্রাম গাঁজাসহ মোঃ হাসান(২৮)নামে ১ জন মাদক কারবারিকে আটক করা হয়েছে।

জব্দকৃত গাঁজাসহ আটককৃত মাদক কারবারিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ভোলা সদর থানায় হস্তান্তর করা হয়েছে বেলে নিশ্চিত করেছে কোস্টগার্ড।

মাদকের ভয়াল থাবা থেকে তরুণ প্রজন্মকে রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে বলে জানানো হয়।

উল্লেখ্য আটককৃত হাসান ভোলা সদর উপজেলাধীন চরসামাইয়া ইউনিয়নের ৯ নং ওয়ার্ডস্থ বড় চরসামাইয়া এলাকার বাসিন্দা মোঃ তোফায়েল বেপারী ও মিনারা বেগমের ছেলে বলে জানায় কোস্টগার্ড।

ফেসবুকে লাইক দিন