শিরোনাম

ভোলায় পুলিশের অভিযানে ৫ কেজি গাঁজাসহ ১ মাদক কারবারী গ্রেফতার

 

এ.সি.ডি.অর্জুন

ভোলায় জেলা পুলিশ এর পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানো হয় যে,ভোলায় ৫ কেজি গাঁজাসহ মোঃ মঈন(৪৮)নামে এক মাদক কারবারীকে আটক করে পুলিশ।

বৃহস্পতিবার(৩০ অক্টোবর)ভোলা সদর মডেল থানায় অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন অতিরিক্তি পুলিশ সুপার(সদর সার্কেল)মোঃ ইব্রাহিম।

তিনি বলেন,”গোপন সংবাদের ভিত্তিতে সদর টাউন পুলিশ ফারির এসআই/মোঃ নজরুল ইসলাম ও সঙ্গীয় অফিসার এটিএসআই/নীল রতন সহ সঙ্গীয় ফোর্সের সহায়তায় ভোলা সদর মডেল থানাধীন পৌরসভা ৭ নং ওয়ার্ডস্থ উকিল পাড়ায় একটি অভিযান পরিচালনা করা হয়েছে।

বিকাল ৩.১৫ টায় চলা অভিযানে সিটি ব্যাংক এজেন্ট ব্যাংকিং এর সামনের পাকা রাস্তার উপর থেকে একটি ট্রাভেলিং ব্যাগে থাকা ২টি বড় পোটলার মধ্যে পেচানো ৫ কেজি মাদকদ্রব্য গাঁজাসহ আসামীকে গ্রেফতার করা হয়েছে”।

উল্লেখ্য গ্রেফতারকৃত মাদক কারবারী মঈন ভোলা জেলার চরফ্যাশন উপজেলাধীন ৪নং ওয়ার্ডস্থ ভদ্রপাড়া এলাকার মৃত হাতেম আলী ও নুরুন্নাহার বেগমের ছেলে বলে নিশ্চিত করেন এসপি।

এ বিষয়ে একটি মাদক মামলা প্রক্রিয়াধিন রয়েছে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।

এ সময় অন্যান্যের মধ্যে সদর থানার ওসি আবু জাফর মোঃ হাচনাইন পারভেজ ও সংশ্লিষ্ট পুলিশ অফিসারগণ উপস্থিত ছিলেন।

 

ফেসবুকে লাইক দিন