শিরোনাম

ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের বিরুদ্ধে ৬০ লক্ষ টাকা আত্বসাতের অভিযোগে ভোলায় মানববন্ধন

 

এ.সি.ডি.অর্জুন

ডাচ্ বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের বিরুদ্ধে গ্রাহকের ৬০ লক্ষ টাকা আত্বসাতের অভিযোগে ভোলায় মানববন্ধন করে নারী-পুরুষ গ্রাহকগণ।

রবিবার(২ নভেম্বর’২৫) বেলা সারে ১১ টায় অনুষ্ঠিত মানববন্ধনে অংশগ্রহণকৃত গ্রাহকগণের মধ্যে শাহিন জানান, “প্রায় ১বছর পূর্বে তারা ৪৩ জন গ্রাহক ডাচ বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং অফিসে প্রায় ৬০ লক্ষ টাকা জমা করেন।

কিন্তু বরিশাল জেলাধিন মেহেন্দিগঞ্জ উপজেলার মাঝকাজি বাজারে অবস্থিত মেসার্স রাহাত এন্টারপ্রাইজ নামক অফিসটি গত ৮ জুলাই’২৫ থেকে বন্ধ রয়েছে এবং টাকার কোন হদিস মিলছেনা।

ভোলা শহরের সদর রোডস্থ ডাচ বাংলা ব্যাংকের ভোলা শাখা এবং এজেন্ট ব্যাংকিংয়ের ভোলা অফিসের সামনে অনুষ্ঠিত মানববন্বনে দাড়িয়ে গ্রাহকরা বলেন,আমরা সেই এজেন্ট ব্যাংকিংয়ের উর্ধতন কর্তৃপক্ষ অর্থাৎ ডাচ বাংলা ব্যাংকের ভোলা শাখায় বহুবার যোগাযোগ করেও কোন ফলপ্রসু সিন্ধান্ত পাইনি। তাই আজকের এই মানব বন্ধন।

এ বিষয়ে ডাচ বাংলা এজেন্ট ব্যাংকিংয়ের ভোলা অফিসের ম্যানেজার ফজিউল ইসলাম বলেন,”বিষয়টি নিয়ে কথা বলার একতিয়ার আমার নেই। এবিষয়ে সিনিয়র এরিয়া ম্যানেজার আবুল খায়ের ও সিনিয়র রিজিওনাল ম্যানেজার কামরুজ্জামান ভালো বলতে পারবেন”। কিন্তু ঐ দুজনের একজনকেও পাওয়া যায়নি।

উল্লেখ্য গ্রাহকের টাকা আত্বসাতকারী হিসেবে অভিযুক্তরা হলেন রাহাত এন্টারপ্রাইজের মালিক মোঃ ইব্রাহিম(জব্বার),ম্যানেজার মোঃ ফাহাদ হোসেন মিনহাজ এবং এরিয়া ম্যানেজার আবুল খায়ের ও সেলস্ ম্যানেজার মোঃ ওসমান উকিল।

ফেসবুকে লাইক দিন