ভোলায় জুলাই শহিদ দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

এ.সি.ডি.অর্জুন
সারা দেশের সাথে এক যোগে ভোলায়ও প্রথম বারের মতো উদযাপন করা হলো জুলাই শহিদ দিবস-২০২৫।
দিবসটি উদযাপন উপলক্ষে মঙ্গলবার(১৬ জুলাই) বিকাল ৪ টায় অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা ও দোয়া মাহফিল। ভোলার জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে গণঅভূত্থানে শহিদদের স্মৃতিচারণমুলক বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাঃমুহাঃ মনিরুল ইসলাম,অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সোহান সরকার,জেলা শিক্ষা অফিসার খন্দকার ফজলে গোফরান,জেলা তথ্য অফিসার মোঃ নূরুননবী ও যুব উন্নয়নের সহকারী পরিচালক।
রাজনৈতিক ব্যক্তিদের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম,জেলা জামায়াতের আমির মাস্টার জাকির হোসেন,জেলা বিজেপির ভারপ্রাপ্ত সভাপতি মোঃ নূরনবী,ইসলামী আন্দোলনের জেলা সেক্রেটারী মাওঃ মোঃ তরিকুল ইসলাম এবং ছাত্র সমন্বয়ক আতিক ইয়াছির আকিল ও মোঃ রাকিব।
জেলা প্রশাসক সম্মেলন কক্ষে অনুষ্ঠিত শহিদ দিবসের সভায় অন্যন্যের মধ্যে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক মোঃ মিজানুর রহমান,অতিরিক্ত জেলা প্রশাসক(শিক্ষা) মোঃ রিফাত আহমেদ,অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ বেলাল হোসেন, সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ মাইদুল ইসলাম,জেলা মৎস্য কর্মকর্তা বিশ্বজিৎ কুমার দেব,এলজিইডির নির্বাহী প্রকৌশলী মোঃ ইব্রাহিম খলিল,পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী জিয়া উদ্দিন আরিফ ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরিফুজ্জামান সহ সকল সরকারি দপ্তরের কর্মকর্তা বৃন্দ।
দীর্ঘ আলোচনা সভা শেষে জুলাই শহিদদের আত্মার মাগফেরাত ও আহতদের সুস্থতা কামনা করে অনুষ্ঠিত হয় দোয়া মাফিল।
উল্লেখ্য আজ থেকে এক বছর পূর্বে অর্থাৎ ২০২৪ সালের ১৬ জুলাই ছাত্র জনতার গণঅভ্যুত্থানে বহু সংখ্যক লোক নিহত ও আহতের মধ্যে গুলিবিদ্ধ হয়ে রংপুরে প্রথম আত্মাহুতি দেন বিশ্ববিদ্যালয়ের মেধাবী ছাত্র আবু সাইদ। তাই বর্তমান অন্তর্বর্তীকালিন সরকার দিনটিকে জুলাই গণঅভুত্থান দিবস হিসেবে ঘোষনা করেন।

