শিরোনাম

জুলাই গণঅভ্যূত্থাণ দিবসে ভোলা ইসলামিক ফাউন্ডেশনে খতমে কোরান,দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

 

নিজেস্ব প্রতিবেদকঃ

ভোলা ইসলামিক ফাউন্ডেশনে অনুষ্ঠিত হলো জুলাই গণঅভ্যূত্থাণে আলেম-ওলামাদের ভূমিকা শীর্ষক আলোচনা সভা,খতমে কোরান ও দোয়া অনুষ্ঠান।

মঙ্গলবার(৫ আগস্ট’২৫) সকালে জুলাই গণঅভ্যূত্থাণ দিবস-২০২৫ উপলক্ষে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান উপস্থিত থাকার কথা থাকলেও তিনি জাতীয় জরুরী কাজে ব্যস্ত থাকায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন ডাঃ হুমায়ুন কবির।

ইসলামিক ফাউন্ডেশন,ভোলা জেলা কার্যালয়ের উপ পরিচালক এম মাকসুদুর রহমান এর সভাপতিেত্বে অনুষ্ঠিত সভায় বক্তারা সকলেই জুলাই গণঅভ্যূত্থাণের গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরেন।

ইসলামিক ফাউন্ডেশনে অনুষ্ঠিত সভা শেষে জুলাই শহিদের রুহের মাগফেরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করে খতমে কোরান ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

এসময় আমন্ত্রিত অতিথি বৃন্দ ও ইসলামিক ফাউন্ডেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীগণ উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন