ভোলায় সাম্প্রদায়ীক সম্প্রীতি প্রতিষ্ঠা ও সামাজিক সমস্যা নিরসনে আলোচনা সভা অনুষ্ঠিত

এ.সি.ডি.অর্জুন
ভোলায় অনুষ্ঠিত হলো সাম্প্রদায়ীক সম্প্রীতি প্রতিষ্ঠা,সন্ত্রাসবাদ প্রতিরোধ এবং সামাজিক সমস্যা নিরসন শীর্ষক এক আলোচনা সভা। ভোলা জেলা প্রশাসন ও ইসলামিক ফাউন্ডেশনের যৌথ আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রথান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলার জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান।
বুধবার(১২ মার্চ) বিকাল প্রায় ২.৪৫ টায় শুরু হওয়া সভায় ডিসি আজাদ জাহান বলেন, “আমরা কোন অকস্থাতেই ভোলায় বিরাজমান সাম্প্রদায়ীক সম্প্রীতি নস্ট হতে দিবোনা। বরং কেউ যদি সামাজিক সম্প্রীতি নস্ট করার চেষ্টা করে কিংবা কোনরুপ সমন্ত্রাসী কার্যকলাপ করতে চায় আমরা জেলা প্রশাসনের তরপ থেকে তা কঠোর হাতে দমন করবো”।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় ভোলা জেলার সাম্প্রদায়ীক সম্প্রীতির বিভিন্ন বাস্তব উদাহরন টেনে এবং সন্ত্রাসবাদ প্রতিরোধে বিভিন্ন পরামর্শমুলক বক্তব্য প্রদান করেন সভার বিশেষ অতিথি পুলিশ সুপার মোঃ শরীফুল হক ও সিভিল সার্জন মুঃ মনিরুল ইসলাম।
ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোঃ মাকসুদুর রহমান এর স্বাগত বক্তব্যের মাধ্যমে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ভোলা জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম,বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন,ইসলামী আন্দোলনের সেক্রেটারী মাওঃ তরিকুল ইসলাম তারেক, জেলা তথ্য অফিসার মোঃ নুরনবী,হিন্দু বৌদ্ধ খ্রীস্টান কল্যান ফ্রন্টের জেলা সভাপতি পিযুষ কান্তি হালদার,হিন্দু বৌদ্ধ খ্রীস্টান ঐক্য পরিষদের সাবেক আহবায়ক অবিনাশ নন্দী,ইমাম সমিতির সভাপতি মাওলানা বেলায়েত হোসেন ও মাওলানা বনি আমিন।
পবিত্র কোরান তেলোওয়াত ও পবিত্র গীতা পাঠের মাধ্যমে শুরু হওয়া সভায় বক্তারা সকলেই ভোলা জেলায় বিরাজমান সাম্প্রদায়ীক সম্প্রীতি বিনস্টকারী এবং সন্ত্রাসবাদ প্রতিরোধের জন্য যার যার অবস্থান থেকে কঠোর হওয়ার উপর গুরুত্বারোপ করেন।
ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনিষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ন আহবায়ক মোঃ শফিকুর রহমান কিরন,বিজেপির সাধারন সম্পাদক মোতাসিন বিল্লাহ,ইসলামী আন্দোলনের সভাপতি মাওঃ আতাউর রহমান মোমতাজী ও জামায়েতের জনৈক নেতা সহ ভোলার বিভিন্ন সামাজিক,রাজনৈতিক ও ধর্মীয় নেত্রিবৃন্দ এবং ইসলামিক ফাউন্ডেশনের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

