ভোলায় ইসলামিক ফাউন্ডেশনের যাকাত বিতরণ

এ.সি.ডি অর্জুন
“নামায কায়েম কর ও যাকাত আদায় কর”,(সুরা বাকারা,আয়াত-৪৩) এর আলোকে প্রতি বছরের মতো এবারও ভোলায় অনুষ্ঠিত হলো যাকাত উত্তোলন ও বিতরণ সংক্রান্ত সভা ও ইফতার মাহফিল-২০২৫।
বুধবার(১২ মার্চ) বিকাল ৪ টায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলার জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান।
স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় যাকাত উত্তোলন ও বিতরণ বিষয়ে ইসলামিক ফাউন্ডেশনের নিয়মাবলিগুলো বিস্তারিত তুলে ধরেন ইসলাসিক ফাউন্ডেশনের উপ-পরিচালক এম মাকসুদুর রহমান।
ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোঃ শরীফুল হক,সিভিল সার্জন ডাঃ মুঃ মনিরুল ইসলাম, জেলা তথ্য অফিসার মোঃ নুর নবী,জেলা বিএনপির সদস্য সচিব রাইসুল আলম ও সিনিয়র যুগ্ন আহবায়ক শফিউর রহমান কিরন,জেলা বিজেপির সভাপতি আমিরুল ইসলাম রতন,সাধারন সম্পাদক মোতাছিন বিল্লাহ সহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও ইসলামিক ফাউন্ডেশনের সংশ্লিষ্ট ব্যক্তি বর্গ।
সভা শেষে দুঃস্থ অসহায় ও যাকাতের হকদার ব্যক্তিদের মাঝে যাকাত বিতরণ করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ।
উল্লেখ্য গত বছরে যাকাত ফান্ডে প্রদত্ত অর্থের শতকরা ৮০ ভাগ অর্থ দুস্থদের মাঝে বিতরণ করলো ইসলামিক ফাউন্ডেশন,ভোলা জেলা কার্যালয়।

