শিরোনাম

ভেলায় শিশু আইন-২০১৩ বাস্তবায়ন বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত

 

এ.সি.ডি.অর্জুন

শিশু আইন ২০১৩ এর বহুবিদ ব্যবহার তথা বাস্তবায়নের ক্ষেত্রে বিভিন্ন সমস্যা ও সমাধান বিষয়ে ভোলা জেলার বিভিন্ন অংশীজনদের নিয়ে অনুষ্ঠিত হলো এক সমন্বয সভা।

বুধবার(২১মে) বিকালে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জজ কোর্টের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল এর বিচারক (সিনিয়র জেলা জজ) মোঃ এহসানুল হক এবং বিশেষ বক্তা ছিলেন সিনিয়র জেলা ও দায়রা জজ এ এইচ এম মাহমুদুর রহমান।

চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ মিজানুর রহমান ভূঁইয়া এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান বক্তা ও বিশেষ বক্তা উভয়ই বলেন যে, “আমাদের দেশে প্রচলিত শিশু আইনের সাথে অনেক ক্ষেত্রেই বাস্তবতার মিল নেই। যেমন অনেক ছেলে-মেয়ে জেনেশুনে অন্যায় করলেও শুধুমাত্র ১৮ বছর পূর্ণ না হওয়ার কারনে তাকে শাস্তির আওতায় আনা যায়না। আবার জন্মনিবন্ধণের ক্ষেত্রে ত্রুটিপূর্ণ ব্যবস্থার জন্য বড় অপরাধ করেও রেহাই পাচ্ছে। তাই শিশুদের বয়স পূনঃনির্ধারণ এবং জন্মনিবন্ধন পদ্ধতির বাস্তব ও সময়োপোযোগী সংস্কার প্রয়োজন সর্বাগ্রে”।

সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট মোঃ সাইফুল ইসলাম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বিভিন্ন কোর্টের বিচারকগণ,অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন) মোঃ সোহান সরকার,জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক রজত শুভ্র সরকার,বিভিন্ন থানা থেকে আগত শিশু বিষয়ক কর্মকর্তাগণ,প্রবেশন অফিসারগণ,কোর্ট পুলিশ পরিদর্শকসহ শিশু আইন বাস্তাবায়নকারী সরকারি বিভিন্ন সংস্থার সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ নিজ নিজ মতামত ও পরামর্শ তুলে ধরেন।

ইউনিসেফ কর্মকর্তা জুলহাস মোল্লা এর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত সভায় বক্তারা সকলেই বাস্তবতার প্রেক্ষিতে শিশুদের বয়স পূনঃনির্ধারণ এবং জন্মনিবন্ধণ পদ্ধতি সংস্কারের ওপর গুরুত্বারোপ করেন।

ভোলা চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ভোলা জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট মোঃ ফরিদুর রহমান,সাধারন সম্পাদক এডভোকেট আমিরুল ইসলাম বাছেত ও সাংবাদিক অর্জুন সহ আমন্ত্রিত অতিথিগণ।

উল্লেখ্য আইন,বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রনালয়ের এসএআরসি প্রকল্পের আওতায় অনুষ্ঠিত সভায় আর্থীক ও কারিগরি সহযোগিতা প্রদান করে ইউনিসেফ।

ফেসবুকে লাইক দিন