শপথ নিলেন আইডিইবি’র নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটি

এ.সি.ডি.অর্জুন
ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স,বাংলাদেশ(আইডিইবি)’র ভোলা জেলার কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ সম্পন্ন।
১৯৭০ সালে প্রতিষ্ঠিত সারাদেশের ডিপ্লোমা প্রকৌশলীদের সংগঠন আইডিইবি’র ভোলা জেলা কার্যনির্বাহী কমিটির প্রতি ৩ বছর অন্তর অন্তর নতুন কমিটি হলেও এবারই প্রথম প্রত্যক্ষ ভোটে রির্বাচিত হন সভাপতি ও সম্পাদক সহ ৬টি পদের নেতৃত্ব।
বুধবার(১৭ ডিসেম্বর) এক শপথ গ্রহণ অনুষ্ঠানের মাধ্যমে নতুন সভাপতি ও সম্পাদক সহ প্রত্যক্ষ ভোটে এবং বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত কার্যনির্বাহী কমিচির প্রায় সকল সদস্য শপথ গ্রহণ করেন।
সন্ধ্যা সারে ৬ টায় অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে শপথ বাক্য পাঠ করান প্রধান নির্বাচন কমিশনার ও সাবেক অধ্যক্ষ অরুন দে। এক সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি বলেন,”আমি আশা করি নবনির্বাচিত কমিটি আইডিইবির সকল সদস্যের স্বার্থ রক্ষায় অতিতের চেয়ে আরো জোড়ালো ভূমিকা রাখতে পারবে। কেননা সকল সদস্যের গণতান্ত্রিক রায়ের মাধ্যমেই নতুন কমিটি নির্বাচিত হয়েছে”।
নবনির্বাচিত কমিটির সভাপতি মোহাম্মদ ইউনুছ এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নবনির্বাচিত সাধারন সম্পাদক মোঃ হুমায়ুন কবির,সদ্য সাবেক সহ সভাপতি সৌরভ আলী ও সাধারন সম্পাদক মনিরুল ইসলাম ও সদস্য আব্দুস সাত্তার সহ বেশ কয়েজন প্রকৌশলী।
প্রকৌশলী বিল্লাল হোসেন নাফিজ এর সঞ্চালনায় অনুষ্ঠিত শপথ গ্রহণ অনুষ্ঠানে বক্তারা সকলেই নতুন কমিটির কাছে নিজেদের আশা আকাঙ্খা ব্যক্ত করেন।
আইডিইবির ভোলা জেলা কার্যালয়ে অনুষ্ঠিত শপথ অনুষ্ঠানে প্রায় সকল সদস্য ও আমন্ত্রিত অতিথিগণ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত ৩ বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটির মোট ২২ টি পদের প্রার্থিগণ নির্বাচিত হলেও বিভিন্ন কারনে কয়েকজন সদস্য পরে তাদের সুবিধাজনক সময়ে শপথ নিবেন বলে জানান সভাপতি।

