শিরোনাম

ভোলায় জাতীয় বিজ্ঞান-প্রযুক্তি সপ্তাহ ও বিজ্ঞান মেলা শুরু

 

এ.সি.ডি.অর্জুন

“জ্ঞান-বিজ্ঞানে করবো জয়, সেরা হবো বিশ্বময়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় শুরু হলো ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ,বিজ্ঞান মেলা-২০২৫।

দেশের নতুন প্রজন্মকে বিজ্ঞান মনস্ক ও উদ্ভাবনী ক্ষমতায় দক্ষ করে গড়ে তোলার লক্ষে মঙ্গলবার(১৩ মে)অনুষ্ঠিত বিজ্ঞান মেলার উদ্বোধন করেন ভোলার জেলা প্রশাসক ও অনুষ্ঠানের প্রধান অতিথি মোঃ আজাদ জাহান।

ভোলা জেলা প্রশাসনের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোঃ মিজানুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত জেলার বিভিন্ন স্কুল-কলেজে পড়ুয়া শিক্ষার্থীদের উদ্দেশ্যে ডিসি আজাদ জাহান বলেন,”তোমরা লেখাপড়ার পাশাপাশি বিভিন্ন উদ্ভাবনী কাজে নিজেদের মেধা,জ্ঞান ও সময় ব্যায় করলে একদিন বড় কিছু আবিস্কার করতে পারবে এবং আমরা তোমাদের মধ্য থেকেই কোন না কোন বিজ্ঞানী পাবো”।

তালহা তালুকদার বাঁধন এর সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা শিক্ষা অফিসার খন্দকার ফজলে গোফরান এবং লালমোহন ও ভোলা সদর উপজেলার দুজন বিজ্ঞান মনস্ক শিক্ষার্থী।

ভোলা টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয়(বাংলা স্কুল) ক্যাম্পাসে অনুষ্ঠিত মেলার উদ্বোধনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক কার্যালয়ের নবনিযুক্ত এনডিসি তাজবিউল ইসলাম ইস্কেম,নির্বাহী ম্যাজিস্ট্রেট দোলা বসাক ও মোঃ রুহুল আমিন,শিক্ষা ও গভেষনা কর্মকর্তা মোঃ নুরে আলম ছিদ্দিকী,বাংলা স্কুলের প্রধান শিক্ষক মোঃ মেহেদী হাসান ও মাছুমা খানম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ইব্রাহীম সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী বৃন্দ ও আমন্ত্রিত অতিথি গণ।

সকাল প্রায় সারে ১১ টায় ফিতা কেটে ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধনের পর বিভিন্ন স্টল পরিদর্শন করেন এবং অংশগ্রহণকারী শিক্ষার্থীদের ধন্যবাদ জ্ঞাপন করেন প্রধান অতিথি।

ফেসবুকে লাইক দিন