শিরোনাম

ভোলায় যুবউন্নয়নের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ কোর্সে ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত

 

এ.সি.ডি.অর্জুন

যুব উন্নয়ন অধিদপ্তর কর্তৃক বাস্তবায়নাধীন দেশের ৬৪ জেলায় শিক্ষিত কর্মপ্রত্যাশী যুবদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্খান সৃষ্টি শীর্ষক প্রকল্পের আওতায় ভোলায় অনুষ্ঠিত হল প্রশিক্ষনার্থী ভর্তি পরিক্ষা।

শুক্রবার(৬মার্চ) অনুষ্ঠিত ভর্তি পরিক্ষায় ভোলা জেলা থেকে মোট ৬৪৮ জন আবেদনকৃত পরিক্ষার্থী অংশগ্রহণ করার কথা থাকলেও পরিক্ষায় বসে মাত্র ২২২ জন। ভোলা সরকারি স্কুল ক্যাম্পাসে অনুষ্ঠিত পরিক্ষা কেন্দ্র ঘুরে দেখা যায় মাত্র ৩৪.২৫% পরিক্ষার্থী অংশগ্রহণ করলেও তাদের মধ্যে অনেকেই উত্তরপত্র খালি রেখেই জমা দিয়েছেন।

সকাল ১০ টা থেকে ১০.৪০ পর্যন্ত চলা পরিক্ষায় অনুপস্থিতির সংখ্যা এত বেশি কেন এমন প্রশ্নের জবাবে পরিক্ষা কেন্দ্র পরিদর্শনে আসা যুব উন্নয়ন অধিদপ্তর,ভোলা জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ রোকন উদ্দিন ভূঞা বলেন,”এটা যুব উন্নয়ন অধিদপ্তরের তিন মাস মেয়াদী একটি প্রজেক্ট। যা বাস্তবায়নের দায়িত্ব দেয়া হয়েছে “ই-লার্নিং এন্ড আর্নিং লিঃ” নামে একটি বেসরকারি সংস্থাকে। তাই অধিকাংশ পরিক্ষার্থী কেন অনুপস্থিত তার সঠিক কারন দায়িত্বপ্রাপ্ত সেই সংস্থাই দিতে পারবে”।

এসময় যুব প্রশিক্ষণ কেন্দ্রের কো-অর্ডিনেটর আব্দুর রাজ্জাক,সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তুষার কান্তি দে সহ যুব উন্নয়নের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারি এবং প্রজেক্টের ভোলা শাখার কো-অর্ডিনেটর মোঃ সাইফুল ইসলাম সহ সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারিগণ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য মোট পরিক্ষার্থীদের মধ্য থেকে লিখিত ও মৌখিক পরিক্ষায় কৃতকার্য প্রথম ৭৫ জন আগামী ১ এপ্রিল’২৬ থেকে ৩০ জুন’২৬ পর্যন্ত চলা ৩ মাস প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবেন এবং প্রশিক্ষণ ভাতা পাবেন বলে নিশ্চিত করেন কো-অর্ডিনেটর মোঃ সাইফুল ইসলাম।

ফেসবুকে লাইক দিন