ভোলায় হজ যাত্রীদের হজ বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত

এ.সি.ডি.অর্জুন
ভোলায় জেলা পর্যায়ে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় গমেনেচ্ছু হজযাত্রীদের হজ বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন।
বৃহস্পতিবার(৯ এপ্রিল)অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ডাঃ শামীম রহমান। উপস্থিত ভবিষ্যৎ হাজিদের উদ্দেশ্যে ডিসি বলেন,”আপনারা হজ করতে গিয়ে মক্কা মদিনায় যেকোন সমস্যায় পরলে অবশ্যই বাংলাদেশী অফিসারদের সাথে যোগাযোগ করবেন। কিন্তু এমন কোন কাজ করবেন না যেটায় দেশের বদনাম হয়। কেননা ওখানে আপনাদের প্রতিটি পদক্ষেপ রেকর্ড করা হবে”।
ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক এম মাকসুদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত দিনব্যাপী চলা প্রশিক্ষণে হজ যাত্রিদের উদ্দেশ্যে অন্যান্যের মধ্যে গুরুত্বপূর্ণ পরামর্শমুলক বক্তব্য প্রদান করেন সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মনিরুজ্জামান,মুফতি মোঃ রিয়াজ উদ্দিন কাসেমী ও হাবের প্রতিনিধি মাসউদুর রহমান।
ডিডি মাকসুদুর রহমান এর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া প্রশিক্ষণে বক্তারা সকলেই হজ করতে যাওয়া থেকে শুরু করে দেশে ফেরা পর্যন্ত সকল বিষয়ে বাস্তবসম্মত ব্যবস্থাগুলো তুলে ধরেন।
সদর উপজেলাধিন ব্যাংকের হাটে অবস্থিত মডেল মসজিদে অনুষ্ঠিত প্রশিক্ষণে জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এটিএম রুহুল আমিন এবং ভোলা জেলার সকল উপজেলা থেকে আগত প্রায় ৭০ জন নারীসহ মোট ৩ শতাধিক হজ যাত্রী উপস্থিত ছিলেন।
উল্লেখ্য সরকারি নিয়মানুযায়ী ভোলা জেলা থেকে ২০২৬ সালে মোট ৫০৩ জন হজ যাত্রী হজে যেতে পারবেন। যার মধ্যে সরকারি খরচে ২২ জন এবং বাকীরা নিজ নিজ খরচে যাবেন।

