ভোলায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ

 

এ.সি.ডি.অর্জুন

 

ফ্যামিলি কার্ড বাস্তাবায়নের লক্ষে মাঠ পর্যায়ের তথ্যসংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষণ দিলেন জেলা প্রশাসক ডাঃ শামীম রহমান।

বুধবার(৪ নভেম্বর’২৬) সকাল ১০ টায় শুরু হওয়া দুই দিনের প্রশিক্ষণ উদ্বোধন করেন ডিসি শামীম রহমান।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের উদ্দেশ্যে ডিসি বলেন, “আপনাদের একটু ভুলের জন্য যেনো কোন ফ্যামিলি বঞ্চিত না হয়। যেমন, আপনি ভুল করে একটি তথ্য উল্লেখ করেননি। অথচ সেই তথ্যের আলোকেই পরিবারটি ফ্যামিলি কার্ড পাওয়ার যোগ্য ছিলো। তাই তৃতীয় পক্ষ কারো দ্বারা নয় বরং নিজেরাই তথ্য যাচাই করে বাস্তবটাই সংযুক্ত করবেন”।

ভোলা জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক কাজী গোলাম কবির এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনীতে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সজল কুমার দাস।

সদর উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন এর সঞ্চালনায় অনুষ্ঠিত উদ্বোধনীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন শহর সমাজ সেবা কার্যালয় কর্মকর্তা সেলিনা বেগম।

এ সময় জেলা প্রশাসক প্রশিক্ষনার্থীদের মাঝে একটি করে ট্যাব বিতরণ করেন। উল্লেখ্য এটা ভোলা পৌরসভা এলাকার দ্বিতীয় ব্যাচের প্রশিক্ষণ।

ফেসবুকে লাইক দিন

Sobha Kismatpur