শিরোনাম

ভোলায় জাতীয় যুব দিবস উদযাপিত

 

এ.সি.ডি.অর্জুন

“দক্ষ যুব গরবে দেশ,সবার জন্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় উদযাপিত হলো জাতীয় যুব দিবস-২০২৬।

রবিবার(১ নভেম্বর’২৬) দিবসটি উপলক্ষে সকাল ১০ টায় অনুষ্ঠিত হলো একটি বর্ণাঢ্য রেলি। যুব দিবস উপলক্ষে সপ্তাহ ব্যাপী বর্ণাঢ্য আয়োজনের প্রধান অতিথি ও জেলা প্রশাসক ডাঃ শামীম রহমান এর নেতৃত্বে অনুষ্ঠিত রেলিটি জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।

শতশত যুব-যুবতি এবং সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তর থেকে আগত অতিথিদের অংশগ্রহণকৃত রেলি পরবর্তি অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।

যুব উন্নয়ন অধিদপ্তর,ভোলা জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ রোকন উদ্দিন ভুঞা এর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ডিসি ডাঃ শামীম রহমান বলেন,”আজকের যুবরাই ভবিষ্যতে দেশ চালাবেন। তাই নিজেদেরকে এমন ভাবে দক্ষ করে গড়ে তুলতে হবে যেন আপনি চাকরির পিছনে ছোটার প্রোয়ন না হয় বরং আপনি নিজের গড়া প্রতিষ্ঠানে আরো ১০ জনকে চাকরি দিতে পারেন”।

অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ বেলাল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ কাওছার।

সদর উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা তুষার কান্তি দে এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় দিবসটির তাৎপর্য তুলে ধরে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ন সম্পাক হুমায়ুন কবির সোপান,মহিলা দলের সভানেত্রি এডভোকেট সাজেদা বেগম ও কয়েকজন যুব প্রশিক্ষনার্থী। বক্তারা সকলেই জাতি গঠনে যুবদের এগিয়ে আসার ওপর গুরুত্বারোপ করেন।

সভা শেষে ৬ জন যুব প্রশিক্ষনার্থীর হাতে মোট ৯ লক্ষ টাকার সহজ শর্তের লোনের চেক তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ।

জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় বিভিন্ন যুব সংগঠনেরর প্রতিনিধি ও যুব উন্নয়ন অধিদপ্তরে প্রশিক্ষণরত বিভিন্ন বয়সী যুব-যুবতিরা উপস্থিত ছিলেন।

ফেসবুকে লাইক দিন

Sobha Kismatpur