শিরোনাম

ভোলায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উদযাপিত

 

এ.সি.ডি.অর্জুন

 

“নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ,সবার আগে বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ভোলায় উদযাপন করা হলো নিরাপদ সড়ক দিবস-২০২৬।

বুধবার(২৮ অক্টোবর’২৬) দিবসটি উদযাপন উপলক্ষে সকাল ১০ টায় অনুষ্ঠিত হয় একটি বর্ণাঢ্য রেলি। জেলা প্রশাসক ও তার অধিনস্থ কর্মকর্তা,বিআরটিএ কর্মকর্তা,রাজনৈতিক নেতৃবৃন্দ,বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণকৃত রেলি পরবর্তী অনুষ্ঠিত হয় এক আলোচনা সভা।

বিআরটিএ,ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক খালিদ মাহামুদ এর স্বাগত বক্তব্যের মাধ্যমে শুরু হওয়া আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক ডাঃ শামীম রহমান বলেন,”সড়ককে নিরাপদ করতে হলে সর্বাগ্রে প্রয়োজন জন সচেতনতা গড়ে তোলা। কেননা মানুষ যত বাড়ছে,যানবাহন তত বাড়ছে। কিন্তু সড়ক সেই হারে বাড়ছেনা। তাই সড়ক দুর্ঘটনাও বেড়েই চলেছে”।

তালহা তালুকদার বাঁধন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় দিবটির তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি,বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও সংশ্লিষ্ঠ ব্যক্তিবর্গ।

জেলা প্রশাসক কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বিআরটিএ,ভোলা জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ পলাশ সহ সকল কর্মকর্তা-কর্মচারী ও জেলা প্রশাক কার্যালয়ের উর্ধতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। উল্লেখ্য প্রতিবছর ২২ অক্টোবর দিবসটি উদযাপন করা হলেও এবছর পুজার ছুটি থাকার কারনে ২৮ অক্টোবর দিবসটি উদযাপন করাহলো।

ফেসবুকে লাইক দিন

Sobha Kismatpur