ভোলায় উপকূলের মানুষের সাথে মতবিনিময় করলেন উপকূল বন্ধু খ্যাত মোস্তফা নূরুজ্জামান

এ.সি.ডি.অর্জুন
ভোলায় মেঘনা পারের মানুষের সাথে মতবিনিময় সভা করলেন বেসরকারি সংস্থা সুশীলনের প্রধান নির্বাহী ও উপকূল বন্ধু নামে খ্যাত মোস্তফা নূরুজ্জামান।
মঙ্গলবার(৩ নভেম্বর’২৬) বিকালে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে নূরুজ্জামান উপস্থিত নারীদের উদ্দেশ্যে বলেন, “আপনি অল্প বয়সে বিয়ে করলে যেমন নিজের জীবনের ঝুঁকি বাড়ে তেমনি পরিবার,সমাজ এবং পরবর্তী প্রজন্মেরও বড় ক্ষতি করে ফেলবেন। কেননা অল্প বয়সে বিয়ে করলে অল্প বয়সেই সন্তানের মা হবেন। তখন না পাবে সন্তান পুষ্টি,না থাকবে আপনার শরীর ভালো। আর আপনার শরীর যখন ভেঙ্গে যাবে তখন আপনার স্বামী আরেকটা বিয়ে করবে। আর এভাবেই সমাজে বাল্য বিবাহের কুফল বইতে শুরু করে। তাই আপনি নিজেও বাল্য বিবাহ করবেননা এবং আপনার সন্তানকেও বাল্য বিবাহ দিবেননা”। তিনি সরকারের সহায়তা পাওয়ার সাপেক্ষে অত্র এলাকায় একটি ক্লিনিক তৈরি করে দেয়ার চেষ্টা করবেন বলে আস্বাস প্রদান করেন।
সংস্থাটির মাঠকর্মী মিম এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভা শেষে সুশীলন প্রধান মোস্তফা উপস্থিত সকলকে স্বরচিত গান গেয়ে শোনানোর মাধ্যমে অনুষ্ঠানকে দ্বিগুণ আনন্দে ভরে তোলেন।
ভোলা সদর উপজেলাধিন ধনিয়া ইউনিয়নের মেঘনা নদীর তীরে অবস্থিত ১ নং ওয়ার্ড এলাকার হাবিব গোলদার বাড়ির দরজায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সুশীলনের উপ-পরিচালক(প্রোগ্রাম) শিরিন আক্তার,উপ-পরিচালক (প্রোগ্রাম)শাহিনা আক্তার,উপ-পরিচালক (প্রোগ্রাম) জি এম মনিরুজ্জামান ও সুবিধাভোগী কয়েকজন নারী ও পুরুষ। বক্তারা সকলেই কিশোর-কিশোরী ও গর্ভবতী নারী স্বাস্থ্য,বাল্যবিবাহ প্রতিরোধ সহ উপকূলীয় এলাকার বিভিন্ন সমস্যা নিয়ে আলোকপাত করেন।
সভায় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন সংস্থাটির ভোলা জেলা কার্যালয়ের প্রকল্প সমন্বয়কারী মোঃ সজীব রহমান,ফিনান্স এন্ড এডমিন অফিসার মোসলে উদ্দিন আহমেদ,মনিটরিং অফিসার মারুফা সুলতানা ও সদর উপজেলা প্রজেক্ট অফিসার মোঃ পলাশ মোড়লসহ বিভিন্ন পর্যায়ের কর্মচারীবৃন্দ এবং এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ।

