দৌলতখান ও লালমোহনে সারে ৪ লক্ষ টাকা জরিমানাসহ ২ অবৈধ ইটের ভাটা ধংস

নিরপেক্ষ
ভোলা জেলার দৌলতখান উপজেলায় ১ টি ও লালমোহন উপজেলায় ১টি অবৈধ ইটভাটায় অভিযান করে সারে৪ লক্ষ টাকা জরিমানাসহ ভাটা ২টির কার্যক্রম বন্ধ করে দেন ভ্রাম্যমান আদালত বা মোবাইল কোর্ট।
শনিবার(১৬ মে’২৬) জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর,ভোলা জেলা কার্যালয়ের যৌথ উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টের নেতৃত্বে ছিলেন ভোলা জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আবু রায়হান এবং মোঃ আশরাফুল আলম।
পরিবেশ অধিদপ্তর,ভোলা জেলা কার্যালয়ের সহকারি পরিচালক মোঃ তোতা মিয়া এর প্রসিকিউশনে পরিচালিত মোবাইল কোর্ট দৌলতখান উপজেলাধিন মধ্য জয়নগর ইউনিয়নের চালতাতলী এলাকায় অবস্থিত মেসার্স মেঘনা গ্রীণ ব্রিকসটি অবৈধভাবে চালানোর অপরাধে নগদ ২ লক্ষ ৫০ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করেন।
অন্যদিকে লালমোহন উপজেলাধীন গজারিয়া ইউনিয়নের গজারিয়া খালগোড়া এলাকায় অবস্থিত মেসার্স ইউছুফ ব্রিকসকে নগদ ২ লক্ষ টাকা অর্থ দন্ড প্রদানসহ মালিকের বিরুদ্ধে মামলা প্রদান করেন মোবাইল কোর্ট।
এ সময় ফায়ার সার্ভিসের মেশিন দ্বারা ইটের ভাটাগুলো ভেঙ্গে গুঁড়িয়ে এবং পানি দিয়ে ধংস করে দেয়া হয়।
সকাল ১০ টা থেকে বিকাল সারে ৫ টা পর্যন্ত চলা মোবাইল কোর্টকে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন বাংলাদেশ নৌবাহিনীর একটি দল,কোস্টগার্ডের একটি টিম,জেলা পুলিশের একটি টিম ও ফায়ার সার্ভিসের এক দল সদস্য।
ভোলা জেলার সর্বস্তরে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানান কর্তৃপক্ষ।

