শিরোনাম

ভোলা সরকারি টেকনিকেল স্কুল এন্ড কলেজে নবনিযুক্ত শিক্ষকদের সংবর্ধনা

 

এ.সি.ডি অর্জুন

ভোলা সরকারি টেকনিকেল স্কুল এন্ড কলেজে যোগদান করলেন ৯ জন নতুন শিক্ষক। কারিগরি শিক্ষার এই বিদ্যাপিঠে শিক্ষক সংকট দূর করার লক্ষে সরকার একসাথে ৯ জন শিক্ষক নিযুক্ত করেছেন স্কুলটিতে। বৃহস্পতিবার(১৩ ফেব্রুয়ারি) নবনিযুক্ত শিক্ষকদের সংবর্ধনা প্রদান করেন টিএসসি কর্তৃপক্ষ।

প্রতিষ্ঠানটির ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ শুফিয়ার রহমার এর সভাপতিত্বে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে নবাগত শিক্ষকদের উদ্দেশ্যে প্রিন্সিপাল বলেন, “আমি আশা করি আপনারা যোগদান করার ফলে ভোলা সরকারি টেকনিকেল স্কুল এন্ড কলেজে শিক্ষার মান আরো তরান্বিত হবে। কেননা আপনাদের মেধা ও আন্তরিকতা শতভাগ প্রয়োগ করলেই এই প্রতিষ্ঠানে অধ্যয়নরত শিক্ষার্থীদের শিক্ষার মান আরো বৃদ্ধি পাবে”।

নবাগত শিক্ষকদের উদ্দেশ্যে অন্যান্যের মধ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন আরএসি বিভাগের চীফ ইন্সট্রাক্টর মোঃ আনিসুর রহমান,গণিত ইন্সট্রাক্টর এ এন এম কিবরিয়া,বাংলা ইন্সট্রাক্টর মোহাম্মদ নুরউদ্দিন ও ইলেকঃ ইন্সট্রাক্টর মোঃ মিজানুর রহমান। এ সময় সাংবাদিক এ.সি.ডি অর্জুন ও সংশ্লিষ্ট সকল শিক্ষক এবং কর্মকর্তা কর্মচারিগণ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে নবাগত শিক্ষকদের ফুল দিয়ে সংবর্ধনা জ্ঞাপন করেন প্রতিষ্ঠানটির অধ্যক্ষ ও সিনিয়র শিক্ষকগণ।

গত ২৯ জানুয়ারি’২৫ ভোলায় যোগদানকৃত নবাগত শিক্ষকগণ হলেন মোঃ আলমগীর(গণিত),সুদীপ্ত চন্দ্র(ইলেকঃ), সবুজ মিয়া(ইলেকঃ), সাগর দত্ত(আইটি), মোঃ জুয়েল(আইটি),আবু তাহের(অটোমোবাঃ), রাশেদুল ইসলাম(অটোমোবাঃ),আল আমিন হোসেন(অটোমোবাঃ) ও মোঃ ইলিয়াছ(আরএসি)। উল্লেখ্য সরকার সারাদেশের সরকারি কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পিএসসি’র মাধ্যমে একযোগে প্রায় সারে ৩ হাজার শিক্ষক নিয়োগ প্রদান করেন।

ফেসবুকে লাইক দিন