ভোলায় অনুষ্ঠিত হলো স্কুল ব্যাংকিং কনফারেন্স

এ.সি.ডি অর্জুন
প্রতি বছরের মতো এবারও ভোলায় অনুষ্ঠিত হলো স্কুল ব্যাংকিং কনফারেন্স-২০২৫। সারাদেশের স্কুলগুলোতে অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্যে সঞ্চয়ী মনোভাব গড়ে তোলার লক্ষে অনুষ্ঠিত কনফারেন্স উপলক্ষে শনিবার(২২ ফেব্রুয়ারি’২৫) সকাল ৯ টায় অনুষ্ঠিত হয় এক বর্ণাঢ্য রেলি।
বাংলাদেশ ব্যাংক সহ ভোলায় কর্মরত ২৪ টি ব্যাংকের কর্মকর্তা ও বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের অংশগ্রহণে অনুষ্ঠিত রেলিটি ভোলা শহরের গার্লস স্কুল মোড় থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সরকারি স্কুল মাঠ সংলগ্নন ইলিশা সড়কে গিয়ে শেষ হয়। বর্নাঢ্য এই আয়োজনের রেলি পরবর্তীতে অংশগ্রহণকারী সকলের সাথে সমবেত কন্ঠে জাতীয় সংগীতের শুরে শুরে জাতীয় পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন প্রধান অতিথিসহ বিশেষ অতিথি গণ।

স্কুল ব্যাংকি এ শিক্ষার্থীদের প্রেরনাদানকারী বিভিন্ন লেখা সম্বলিত ফেস্টুন হাতে ও একই রঙ্গের গেঞ্জি ও ক্যাপ পরিহিত রেলি ও উদ্বোধনী পর্ব শেষে অনুষ্ঠিত হয় মুল পর্ব কনফারেন্স। ব্যাংক এশিয়া পিএলসি এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান পরিচালনা কর্মকর্তা মির্জা আজহার আহমদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত স্কুল ব্যাকিং কনফারেন্সের পুরো আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংক,বরিশাল বিভাগীয় পরিচালক ইমতিয়াজ আহমদ মাসুম।
ব্যাংক এশিয়ার পোস্ট অফিস ব্যাংকিং এর সিনিয়র ভাইচ প্রেসিডেন্ট কাজী মর্তুজা আলী এর সঞ্চালনায় অনুষ্ঠিত কনফারেন্সে উপস্থিত সকল শিক্ষার্থীদের উদ্দেশ্যে প্রধান অতিথি বলেন,”বাংলাদেশ ব্যাংক স্কুল ব্যাংকিংকে আরো আকর্ষনীয় করার জন্য বিভিন্ন রকম সুবিধা দিয়ে থাকে। যেমন এই একাউন্টে কোন হিডেন চার্জ থাকবেনা। বরং এখানে গচ্ছিত টাকার মুনাফাও বেশি দেয়া হয়। ১৮ বছরের যেকোন শিক্ষার্থী স্বাধীন ভাবে এই একাউন্ট পরিচালনা করতে পারবে। তিনি বলেন,গত ডিসেম্বর’২৪ পর্যন্ত সারাদেশে মোট ৪৪ লক্ষ ২৮ হাজার ৪২৬ টি স্কুল ব্যাকিং একাউন্ট হয়েছে এবং ঐ একাউন্ট গুলোতে মোট ২ হাজার ২ শ ৩৮ কোটি টাকা সঞ্চয় করা হয়েছে। যা ঐ হিসাবধারী শিক্ষার্থীদের উন্নত জীবন গঠনে বড় ভূমিকা রাখবে। তাই স্কুল ব্যাংকিং এ সকল শিশুকে উৎসাহিত করতে হবে”।

ব্যাংক এশিয়া,ভোলা শাখার ম্যানেজার মোঃ মোশতাক উদ্দিন এর সার্বিক ব্যবস্থাপনা ও স্বাগত বক্ত্যের মাধ্যমে শুরু হওয়া কনফারেন্সে স্কুল ব্যাংকি এর সুফল সম্পর্কে বিশেষ অতিথির বক্তব্য প্রদান করেন বাংলাদেশ ব্যাংকের ফাইন্যান্সিয়াল ইনক্লুশন ডিপার্টমেন্টের যুগ্ন পরিচালক দেবাশীষ রায়, সোনালী ব্যাংক পিএলসি,ভোলা এর ডিজিএম এন্ড এরিয়া হেড মোঃ ফজলুল বাশার,অগ্রনী ব্যাংক পিএলসি,ভোলা এর ডিজিএম এন্ড এরিয়া হেড গনেশ চন্দ্র দেববনাথ,কৃষি ব্যাংকের চীফ রিজিওনাল অফিস,ভোলা এর এজিএম মীর মোঃ রফি উদ্দিন এবং বিভিন্ন স্কুলের শিক্ষক ও শিক্ষার্থী বৃন্দ।
দিন ব্যাপী অনুষ্ঠিত কনফারেন্সে স্কুল ব্যাকিং কার্যক্রমে বিশেষ অবদানের জন্য ভোলার বিভিন্ন ব্যাংকের কর্মকর্তার হাতে পুরস্কার স্বরুপ ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ। আয়োজনের ৪র্থ ধাপে অনুষ্ঠিত হয় শিক্ষার্থীদের মধ্যে স্কুল ব্যাংকিং বিষয়ে কুইজ প্রতিযোগিতা ও বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণী। এসময় আগত সকল শিক্ষার্থীর হাতে একটি করে স্কুল ব্যাগ প্রদান করেন আয়োজক কতৃপক্ষ।

আনন্দ ঘন পরিবেশে অনুষ্ঠিত কনফারেন্সের শেষ ভাগে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে শেষ হয় বাংলাদেশ ব্যাংকের সার্বিক তত্বাবধানে অনুষ্ঠিত স্কুল ব্যাংকিং কনফারেন্স। এ সময় সোনালী বরিশালের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ কবির আহমেদ ও ভোলা শাখার প্রিন্সিপাল অফিসার আব্দুল কাদের সহ অংশগ্রহণকারী সকল ব্যাংকের কর্মকর্তা ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
