জুলাই গণঅভ্যূত্থানে ভোলা সরকারি কলেজের অবদান শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

এ.সি.ডি.অর্জুন
“এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই” এই স্লোগানকে সামনে রেখে মাস ব্যাপী চলমান তারুন্যের উৎসবের অংশ হিসেবে ভোলা সরকারি কলেজে অনুষ্ঠিত হলো এক মতবিনিসয় সভা। জুলাই গণঅভ্যূত্থানে ভোলা সরকারি কলেজের অবদান শীর্ষক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান বলেন,” হাজার বছরের ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায় থিবীতে যত অন্যায়,অনাচার সব কিছুর বিরুদ্ধে রুখে দাড়ায় এই ছাত্ররা।
কারন এই বয়সে সকলের মনটা নরম কোমল থাকার ফলে ভালো মন্দের পার্থক্য করতে পারে খুব সহজেই। যার ফলে প্রতিবাদও করতে পারে তারা। ডিসি উপস্থিত ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে আরো বলেন, তোমাদের এই প্রতিবাদি মনোভাব ধারন করে পড়াশুনায় মনোযোগি হলে দেশকে সুন্দর করে গড়ে তুলতে পারবে। মনে রাখতে হবে যে, মন যেনো বিপথে না যায়। তোমাদের সকল ভালো কাজে আমরা সাথে আছি এবং থাকবো”।

কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোঃ মহিউদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোঃ শরীফুল হক। ভোলা কলেজের শিক্ষার্থী মোঃ সাকিব এর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন বাহারুল হক, আব্দুর রাহিম, আরাফাত ইসলাম ইফতি, মোঃ আরিফ, শরীফুল হক, তানবির আহমেদ, জিদান আলামিন, সাকিব হোসেন শাখাওয়াত, জহির উদ্দিন বাবর ও আদিবা রহমান।
শিক্ষার্থীরা সকলেই তাদের বক্তব্যে আক্ষেপ প্রবাশ করে বলেন যে, বৈষম্যের বিরুদ্ধে করা আন্দোলন সফল হলেও সমাজের প্রতিটি ক্ষেত্রে বৈষম্য এখনো একই রকম বিরাজমান। তারা হুসিয়ারী উচ্চারন করে বলেন যে, সৈরাচারী এরশাদ সরকার ও হাসিনা সরকারের পতন যে কারনে হয়েছে সেই একই কাজ যদি আগামী কোন সরকার করতে চায় তাহলে তাদের পতনও একই ভাবে হবে।
এ সময় জুলাই বিপ্লবে নিহতদের স্মরণে ডিসির আহবানে সকলে ১ মিনিট দাড়িয়ে নিরবতা পালন করেন। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা থেকে আগত কেন্দ্রীয় সমন্বয়ক হাসান মাহমুদ ও ভোলার সমন্বয়ক জাবির এবং আরিফ চৌধুরী,এ্যানি,হিমু সহ জুলাই বিপ্লবে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী বৃন্দ।
