শিরোনাম

ভোলায় ব্র্যাক শিক্ষা কর্মসূচি বিষয়ে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত

 

এ.সি.ডি অর্জুন

দেশের বিশ্ব খ্যাত বেসরকারি সংস্থা ব্র্যাকের শিক্ষা কর্মসূচিঃ ইএমডিসি প্রকল্পের অগ্রগতি সম্পর্কে ভোলায় অনুষ্ঠিত হলো একসেলারেটেড এডুকেশন মডেল বাস্তবায়নের অভিজ্ঞতা বিনিময় সভা। বুধবার(৫ ফেব্রুয়ারি) সভায় প্রধান অতিথি হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য প্রদান করেন প্রাথমিক শিক্ষা বিভাগের বরিশাল বিভাগীয় উপ-পরিচালক নিলুফার ইয়াসমিন।

ব্র্যাক শিক্ষা কর্মসূচি প্রকল্পের ভোলা সদর অফিসের প্রোগ্রাম অর্গানাইজার মোঃ কামরুজ্জামান এর প্রেজেন্টেশনের মাধ্যমে অনুষ্ঠিত সভায় ডিডি নিলুফার ব্র্যাকের শিক্ষা কর্মসূচির দুর্বলতা,পরামর্শ ও সফলতার অন্তরায় এবং সফলতাগুলো তার অভিজ্ঞতার আলোকে তুলে ধরেন। ইউকে ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এর অর্থায়নে পরিচালিত পিছিয়ে পরা শিশুদের শিক্ষার মান উন্নয়নে কাজ করা ব্র্যাক শিক্ষা কর্মসূচি নিয়ে নিজেদের অভিজ্ঞতা শেয়ার করেন অনুষ্ঠানের বিশেষ অতিথি ভোলা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলাম, জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ পরিচালক রজত শুভ্র সরকার, পিটিআই সুপারিনটেনডেন্ট জহরলাল বসাক, ব্র্যাক শিক্ষা কর্মসূচির পরিচালক সাফি রহমান খান, এফসিডিও নাফিসা জিয়াউদ্দিন, বিভাগীয় অফিসের সহকারী পরিচালক শাহ মোঃ রাকিবুল হাসান এবং ভোলা জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকগণ।

বক্তারা প্রত্যেকেই সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে ব্র্যাক স্কুলের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সমন্বয় ও প্রান্তিক এলাকায় বেশি কাজ করার ওপর গুরাত্বারোপ করেন। দিন ব্যাপী অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্র্যাকের ভোলা জেলা এরিয়া ম্যানেজার মোঃ হাফিজুর রহমান, ব্র্যাক শিক্ষা কর্মসূচির ম্যানেজার জাকির হোসেন, ভোলা সদর উপজেলা ম্যানেজার স্বপন নন্দী, প্রোগ্রাম অর্গানাইজার সহদেব দত্ত ও চরফ্যাশন উপজেলা ম্যানেজার হারুন অর রশিদসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ বিভিন্ন শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ।

অনুষ্ঠানে ব্র্যাক স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনায় দলিয় নৃত্য পরিবেশন করা হয় এবং প্রজেক্টরের মাধ্যমে ব্র্যাক শিক্ষা কর্মসূচির সুফল তুলে ধরা হয়।

ফেসবুকে লাইক দিন