ভোলায় ৫ দফা দাবিতে সরকার বরাবর স্মারকলিপি প্রদান করে বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি

এ.সি.ডি.অর্জুন
“বৈষম্য বিরোধী ছাত্র জনতার অভ্যূত্থানের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত জনতার সরকার বিভিন্ন ক্ষেত্রে বৈষম্য নিরসনে প্রতিশ্রুতিবদ্ধ হলেও বাংলাদেশের সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকগণ দীর্ঘদিন যাবত সকল ক্ষেত্রে বৈষম্যের শিকার হচ্ছে। যার দ্রুত নিরসন না হলে দেশের শিক্ষা ব্যবস্থায় এর প্রভাব পরবে”।
আক্ষেপের সাথে কথাগুলো বলছিলেন ভোলা সরকারি স্কুলের প্রধান শিক্ষক ও জেলা শিক্ষা অফিসার(অতিরিক্ত দায়ীত্ব) এবং বাংলাদেশ সরকারি মাধ্যমিক শিক্ষক সমিতি(বাসমাশিক) এর বরিশাল অঞ্চলের সেক্রেটারী আজাহারুল হক আজাদ।
একই সময়ে ভোলা সরকারি বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও বাসমাশিক নেতা এ কে এম ছালেউদ্দিন বলেন,”মাধ্যমিক শিক্ষার মান উন্নয়ন করতে হলে ১.স্বতন্ত্র মাধ্যমিক শিক্ষা অধিদপ্তর প্রতিষ্ঠা করতে হবে। ২.সরকারি মাধ্যমিকের সহকারী শিক্ষকদের এন্ট্রিপদ ৯ম গ্রেডে উন্নীত করে চার স্তরীয় পদ সোপান বাস্তবায়ন করতে হবে।
৩.অনতিবিলম্বে আঞ্চলিক উপপরিচালকের প্রশাসনিক ও আর্থিক ক্ষমতা সংরক্ষণসহ মাধ্যমিকের সকল কার্যালয়ের স্বাতন্ত্র ও মর্যাদা রক্ষা করতে হবে। ৪.বিদ্যালয় ও পরিদর্শন শাখার সকল শূণ্যপদে নিয়োগ,পদোন্নতি ও পদায়ন করতে হবে এবং ৫.বকেয়া সিলেকশন গ্রেড ও টাইমস্কেলের মঞ্জুরী আদেশ প্রদান করতে হবে”।

সোমবার(২৫ আগস্ট’২৫) উল্লেখিত দাবিগুলো সম্বলিত স্মরকলিপি ভোলা জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) মোঃ বেলাল হোসেন এর কাছে হস্তান্তর করেন শিক্ষক নেতারা।
এসময় জেলা প্রশাসক মোঃ আজাদ জাহানের পক্ষে স্মারকলিপি গ্রহণ করে এডিসি জেনারেল শিক্ষকদেরকে বলেন, “আপনাদের প্রদত্ব স্মারকলিপি আমরা সরকারের যথাযত কর্তৃপক্ষের নিকট পৌঁছানোর ব্যবস্থা করবো”।
বিকাল প্রায় সারে ৩টায় স্মরকলিপি প্রদানকালে ভোলা সরকারি স্কুল ও গার্লস স্কুলের সকল শিক্ষকগণ উপস্থিত ছিলেন।

