ভোলায় তারুন্যের উৎসবে আন্ত:স্কুল কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত

এ.সি.ডি অর্জুনঃ
“এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ উদযাপন উপলক্ষ্যে ভোলায় অনুষ্ঠিত হলো আন্তঃস্কুল কাবাডি প্রতিযোগিতা। মঙ্গলবার(১৮ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত প্রতিযোগিতার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা জেলা প্রশাসনের স্খানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মোঃ মিজানুর রহমান।
জেলা ক্রীড়া অফিসার সাপাতুল ইসলাম এর সভাপতিত্বে অনুষ্ঠিত উদ্বোধনীতে প্রধান অতিথি মিজানুর এক সংক্ষিপ্ত বক্তব্যে অংশগ্রহণকারী দলের খেলোয়াড়দের উদ্দ্যেশে বলেন, “খেলাধুলা শরীর ও মনকে ভালো রাখে। আর দেশ ও পৃথিবীকে বদলাতে হলে শরীর ও মন ভালো থাকতেই হবে। তাছাড়া ইবটিজিং,মাদক সহ যেকোন সামাজিক অপরাধ থেকে নিজেদের দুরে রাখতে হলে খেলাধুলায় মনযোগী হতে হবে। তাই তোমরা খেলাধুলার মাধ্যমে নিজেদের সুস্থ ও ব্যস্ত রাখার চেষ্টা করবে”।
বাংলাদেশ যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ের আয়োজনে ভোলা জেলা প্রশাসন ও ক্রীড়া অফিসের সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠিত খেলায় ৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের দল অংশগ্রহণ করলেও চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে চর ইলিশা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় দল এবং রানার্সআপ হয় ভোলা দারুল হাদিস কামিল মাদরাসা দল।

ভোলা শহরের টাউন কমিটি মাধ্যমিক বিদ্যালয়(বাংলাস্কুল) মাঠে অনুষ্ঠিত খেলা শেষে বিজয়ী ও বিজিতদের হাতে পুরস্কার তুলে দেন সভাপতি ও বিশেষ অতিথিগণ। আনন্দমুখর ও জাঁকজমক পূর্ণ পরিবেশে অনুষ্ঠিত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী,সাংবাদিক অর্জুন ও আমন্ত্রিত অতিথিসহ ক্রীড়ামোদি অসংখ্য দর্শক উপস্থিত ছিলেন।
