শিরোনাম

ভোলায় ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠিত

 

এ.সি.ডি.অর্জুন

“এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই”এই স্লোগানকে সামনে রেখে ভোলায় অনুষ্ঠিত হলো ফুটবল প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠান।

বাংলাদেশ সরকারের যুব ও ক্রীড়া মন্ত্রনালয়ানাধীন ক্রীড়া পরিদপ্তরের আওতায় এবং ভোলা জেলা ক্রীড়া অফিসের ব্যবস্থাপনায় বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৪-২৫ এর আওতায় অনুর্ধ ১৫ বয়সী স্কুল ছাত্রদেরকে দুমাস ব্যাপী ফুটবল প্রশিক্ষণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ বেলাল হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমাপনীতে প্রধান অতিথি জরুরী কাজে ব্যস্ত থাকার কারনে বক্তব্য দিতে না পারলেও নতুন প্রজন্মের ক্ষুদে ফুটবলারদের উদ্দেশ্যে সভাপতি এডিএম বলেন,”তোমরা সঠিক ভাবে ও একাগ্র চিত্বে অনুশীলন করলে একদিন দেশের বড় ফুটবলার হতে পারবে। আর তোমাদেরকে সেই লক্ষে পৌঁছানোর জন্য জেলা প্রশাসন সর্বাত্বক সহযোগিতা করবে।”

সোমবার(২মে) সকাল ১১ টায় জেলা প্রশাসক কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার মোঃ সাফাতুল ইসলাম,ফুটবল কোচ মোঃ মহিউদ্দিন ও বেনু চন্দ্র পাল এবং ক্রীড়া সংস্থার সদস্য মোঃ মনিরুল ইসলাম।

জেলা ক্রীড়া বিষয়ক এ্যাডহক কমিটির সদস্য তালহা তালুকদার বাঁধন এর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে দুমাস প্রশিক্ষণ প্রাপ্তদের মধ্য থেকে দুজন ফুটবলার তাদের অনুভূতি ব্যক্ত করেন।

অনুষ্ঠানের শেষ ভাগে প্রায় ৪০ জন ক্ষুধে ফুটবলারের মাঝে কোর্স সমাপনীর সনদ বিতরণ করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথি গণ।

ফেসবুকে লাইক দিন