ভোলা পৌর বালিকা সঃ প্রাঃ বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত

এ সি.ডি অর্জুন
প্রতি বছরের মতো এবারও ৮৪ নং পৌর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরনী অনুষ্ঠান-২০২৫। মঙ্গলবার(২৫ ফেব্রুয়ারী) অনুষ্ঠিত আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলাম।
সদর উপজেলার সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ এজাজুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠিত ক্রীড়ানুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কোমলমতি শিশু শিক্ষার্থীদের ডিপিইও বলেন,”তোমরা খেলাধুলা করলে তোমাদের শরীর ও মন সুস্থ থাকবে। তাই তোমরা লেখা পড়ার পাশাপাশি খেলাধুলা করবে”।
শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত স্কুলটির প্রধান শিক্ষক নুরুন নাহার এর সার্বিক ব্যবস্খাপনায় অনুষ্ঠিত প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণীতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন সহকারী জেলা প্রাধমিক শিক্ষা অফিসার মোঃ রহুল আমিন ও সদর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অসীম প্রসাদ বিশ্বাস।
সহকারী শিক্ষক চন্দ্র শেখর চক্রবর্তীর সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরনীতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পৌর বালক ও নজরুল্লাহ সঃপ্রাঃ বিদ্যালয়ের প্রধান শিক্ষক,সকল শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবক সহ আমন্ত্রিত অতিথি বৃন্দ।
সংগীত নৃত্য ও বিভিন্ন প্রতিযোগিতা শেষে বিজয়ী শিশু শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি ও বিশেষ অতিথিগণ।

