ভোলায় হজ্ব যাত্রীদের প্রশিক্ষণ কার্যক্রম অনুষ্ঠিত

এ.সি.ডি.অর্জুন
প্রতি বছরের মতো এবারও ভোলায় অনুষ্ঠিত হলো হজ্ব যাত্রীদের প্রশিক্ষণ কার্যক্রম-২০২৫। ইসলামিক ফাউন্ডেশন,ভোলা জেলা কার্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে জেলা প্রশাসক মোঃ আজাদ জাহান উপস্থিত থাকার কথা থাকলেও তিনি দাপ্তরিক জরুরী কাজে ব্যস্ত থাকায় তার প্রতিনিধি হিসেবে প্রশিক্ষণ কার্যক্রম উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) মোঃ রাজিবুল ইসলাম।
ইসলামিক ফাউন্ডেশনের উপ পরিচালক এম মাকসুদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রশিক্ষণে উপস্থিত হজ্ব যাত্রীদের করণীয় ও বিভিন্ন গুরুত্বপূর্ণ ও পরামর্শমুলক বক্তব্য প্রদান করেন ভোলা সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ মনিরুজ্জামান, হাবের সদস্য মোঃ নজরুল ইসলাম,ইসলামী ব্যাংক,ভোলা শাখার প্রধান মোঃ মোবাশ্বের ও প্রিন্সিপাল অফিসার মোঃ মইন উদ্দিন এবং সরদার বাড়ি জামে মসজিদের খতিব মুফতি মোঃ রিয়াজ উদ্দিন।

ব্যাংকের হাটে অবস্থিত উপজেলা মডেল মসজিদে অনুষ্ঠিত প্রশিক্ষণে ভোলা জেলার ৭ উপজেলা থেকে আগত মোট ৩৪৮ জন হজ্ব যাত্রী প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।
বৃহস্পতিবার(১৭ এপ্রিল) দিনব্যাপী অনুষ্ঠিত প্রশিক্ষণের শুরুতে পবিত্র কোরান তেলাওয়াত করেন মডেল মসজিদ কেয়ারটেকার মোঃ শেখ ফরিদ এবং সমাপনীতে দোয়া পরিচালনা করেন ইসলামীক ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মোঃ নুরনবী।

