ভোলায় ২ অবৈধ ইটভাটাকে সোয়া ২ লক্ষ টাকা জরিমানা করল পরিবেশ অধিদপ্তর

এ.সি.ডি.অর্জুন
পরিবেশ অধিদপ্তর,ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ তোতা মিয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় যে, ভোলা জেলার তজুমদ্দিন ও বোরহানউদ্দিন উপজেলায় ২ টি অবৈধ ইটভাটায় অভিযান করেন পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমান আদালত বা মোবাইল কোর্ট।
পরিবেশ অধিদপ্তর,ভোলা জেলা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টের নেতৃত্বে ছিলেন পরিবেশ অধদপ্তর,বরিশাল বিভাগীয় কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী সচিব লাভলী ইয়াসমিন।
মঙ্গলবার(২১ এপ্রিল’২৬)পরিচালিত মোবাইল কোর্ট তজুমদ্দিন উপজেলাধিন চাঁচড়া ইউনিয়ন পরিষদ সংলগ্ন কাউখালি এলাকায় অবস্থিত রাকিব গং এর মালিকানাধিন মেসার্স ৫০৫ ব্রিকসটি অবৈধভাবে চালানোর অপরাধে নগদ ১ লক্ষ ৫০ হাজার টাকা অর্থ দন্ড প্রদান করেন।
অন্যদিকে একই অপরাধে বোরহানউদ্দিন উপজেলাধিন কুঞ্জের হাটের পদ্মামনসা এলাকায় অবস্থিত ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান এর মালিকানাধিন মেসার্স নাদিয়া ব্রিকসকে নগদ ৭৫ হাজাে টাকা অর্থদন্ড প্রদান করেন মোবাইল কোর্ট।
এসময় ফায়ার সার্ভিসের মেশিন দ্বারা ৫০৫ ইট ভাটাটি গুড়িয়ে ও পানি দিয়ে ধংস করা হয় এবং মুচলেকার মাধ্যমে নাদিয়া ব্রিকসেরর কার্যক্রম বন্ধ করেন মোবাইল কোর্ট।
সকাল ১১ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত চলা মোবাইল কোর্টকে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি টিম,ভোলা জেলা পুলিশের একটি টিম ও ফায়ার সার্ভিসের এক দল সদস্য।
অভিযান শেষে ইটভাটার মালিক পক্ষ ও কর্মচারীসহ স্থানীয় লোকজনের উপস্থিতিতে তোতা মিয়া বলেন,”এধরনের অভিযান অব্যাহত থাকবে”।

