ভোলায় বিপুল পরিমান নকল বিড়ি জব্দ করলো কোস্টগার্ড

নিরপেক্ষ
ভোলায় কোস্টগার্ডের নেত্রিত্বাধীন একটি যৌথ অভিযানে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাত করণের উদ্দেশ্যে সরবরাহকৃত বিপুল পরিমাণ নকল বিড়ি জব্দ করল কোস্ট গার্ড। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ কোস্ট গার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেঃ মোঃ আবুল কাশেম।
কাশেম বলেন,”গোপণ সংবাদের ভিত্তিতে ভোলা সদর উপজেলাধিন কালীনাথ রায়ের বাজার সংলগ্ন এলাকায় কোস্ট গার্ড বেইজ ভোলা এবং কাস্টমস্,এক্সাইজ ও ভ্যাট বিভাগের সমন্বয়ে একটি যৌথ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড।
বুধবার(২২ এপ্রিল’২৬) দুপুর ১২ টায় চলা অভিযানে উক্ত এলাকা হতে শুল্ক-কর ফাঁকি দিয়ে অবৈধভাবে বাজারজাত করণের উদ্দেশ্যে সরবরাহকৃত ৪ লক্ষ ৩৫ হাজার শলাকা নকল বিড়ি জব্দ করা হয়। যার বাজার মূল্য প্রায় ৩ লক্ষ ৪৮ হাজার টাকা।
তিনি বলেন,”জব্দকৃত বিড়ির পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে এবং চোরাচালান রোধে কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে”।
