শিরোনাম

ভোলায় ৪ হাজার লিটার চোরাই পেট্রোল জব্দ করল কোস্টগার্ড

 

নিরপেক্ষ

সরকার জ্বালানি তেলের দাম বৃদ্ধির মাত্র ২দিন পরই ভোলায় ৪ হাজার লিটার চোরাই পেট্রোল জব্দ করল কোস্টগার্ড।

বাংলাদেশ কোস্টগার্ড দক্ষিণ জোনের ভোলা জেলা কার্যালয়ের মিডিয়া সেল থেকে জানানো হয় যে,সোমবার(২০ এপ্রিল’২৬) ভোলা জেলার দৌলতখান উপজেলাধীন চৌকিঘাট সংলগ্ন এলাকার মেঘনা নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করে কোস্টগার্ড।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে একটি কাঠের বোটে অবৈধ পথে পরিবহন কালে লোহার ব্যারেল ভরা ৪ হাজার ২শ লিটার পেট্রোল জব্দ করে কোস্টগার্ডের একটি টিম। যার বর্তমান বাজার মূল্য প্রায় ৫ লক্ষ ৬৭ হাজার টাকা।

রাত ৮ টায় শুরু হওয়া অভিযানে জব্দকৃত পেট্রোল গুলোর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করেন দৌলতখানের সহকারী কমিশনার(ভূমি)।

ফেসবুকে লাইক দিন