ভোলার চরফ্যাশনে ২ অবৈধ ইটভাটাকে ১ লক্ষ টাকা জরিমানাসহ ধংস

এ.সি.ডি.অর্জুন
পরিবেশ অধিদপ্তর,ভোলা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ তোতা মিয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয় যে, ভোলা জেলার চরফ্যাশন উপজেলায় ২ টি অবৈধ ইটভাটায় অভিযান করেন ভ্রাম্যমান আদালত বা মোবাইল কোর্ট।
পরিবেশ অধিদপ্তর,ভোলা জেলা কার্যালয়ের উদ্যোগে পরিচালিত মোবাইল কোর্টের নেতৃত্বে ছিলেন ভোলা জেলা প্রশাসনের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আজম।
বৃহস্পতিবার (৯ এপ্রিল’২৬)পরিচালিত মোবাইল কোর্ট চরফ্যাশন উপজেলাধিন দুলারহাটের চরযমুনা এলাকায় অবস্থিত মোঃ মিজান এর মালিকানাধিন মেসার্স নাভা ব্রিকসটি অবৈধভাবে চালানোর অপরাধে নগদ ১ লক্ষ টাকা অর্থ দন্ড প্রদান করেন।
অন্যদিকে আব্দুল্লাহপুর এলাকায় অবস্থিত মোঃ হান্নান এর মালিকানাধিন মেসার্স এনাম ব্রিকস একই অপরাধ করলেও তার মালিক বা প্রতিনিধি পলায়ন করার কারনে জরিমানা করা সম্ভব হয়নি বলে জানান মোবাইল কোর্ট।
তোতা মিয়ার প্রসিকিউশনে পরিচালিত মোবাইল কোর্ট ফায়ার সার্ভিসের মেশিন দ্বারা দুটি ইট ভাটাকেই ভেঙ্গে গুঁড়িয়ে ও পানি দিয়ে ধংস করে দেন।
সকাল ১১ টা থেকে বিকাল সারে ৪ টা পর্যন্ত চলা মোবাইল কোর্টকে আইনশৃঙ্খলা রক্ষায় সহযোগিতা করেন ভোলা জেলা পুলিশের একটি টিম ও ফায়ার সার্ভিসের এক দল সদস্য।
অভিযান শেষে স্থানীয় লোকজনের উপস্থিতিতে তোতা মিয়া বলেন,”এধরনের অভিযান অব্যাহত থাকবে”।

